সময় কলকাতা ডেস্ক: ১৩ জুনঃ ‘বন্ধু’ মেলোনির আমন্ত্রণে সাড়া ! তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হয়েই জি৭-এর আমন্ত্রণমূলক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও তাঁর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। মোদিকে ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানিয়েছেন মেলোনি। ইতালির ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৩ থেকে ১৫ জুন হতে চলা জি৭ সম্মেলনে যোগ দেবেন তিনি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরে এটিই মোদির প্রথম বিদেশ ভ্রমণ। সূত্রের খবর, ইতালির জি৭ সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে প্যারিসেই দু’জনের সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিয়াভান।
বিশ্বের শিল্পোন্নত দেশগুলির একটি সংগঠন জি৭, যার সদস্যরা প্রতি বছর মিলিত হয় বিশ্বায়িত অর্থনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা প্রভৃতি নিয়ে আলোচনায়। জি৭ এর সদস্যরা হল – মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, কানাডা এবং জাপান। বিদেশ দফতরের সচিব বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, G-৭-এর সদস্য নয় এমন দেশ হিসেবে ভারতকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই নিয়ে ভারত ১১বার অংশগ্রহণ করতে চলেছে জি৭ সম্মেলনে। প্রধানমন্ত্রী মোদি গত চার বছর ধরে টানা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। এইবার তাঁর পঞ্চম অংশগ্রহণ হবে।এদিকে ইটালির পাশাপাশি সুইজারল্যান্ডেও যেতে পারেন মোদি। ১৫ ও ১৬ জুন সেখানে ‘সামিট অফ পিস ইন ইউক্রেন’ হওয়ার কথা। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কেননা রাশিয়ার তরফে ভারতকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি।
উল্লেখ্য, এবারের জি৭ শীর্ষ সম্মেলনের আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি, আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চল। এই বিষয়গুলির উপর, জি৭-এর সদস্য রাষ্ট্র এবং G-৭-এর সদস্য নয় এমন দেশগুলি তাদের মতামত এবং দৃষ্টিভঙ্গি জনাবে। এবার জি-৭ সম্মেলনে একদিকে পশ্চিমিদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব ও অন্য দিকে চিন-রাশিয়া জোটের ক্রমবর্ধমান উত্থান এই দুইটি বিষয় তুলে ধরা হবে।
#G7summit
#ইতালিরপ্রধানমন্ত্রীজর্জিয়ামেলোনি
#ItalianPrimeMinisterGiorgiaMeloni


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?