Home » তাপমাত্রার পারদ অস্বস্তি বাড়াচ্ছে কলকাতায়, দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

তাপমাত্রার পারদ অস্বস্তি বাড়াচ্ছে কলকাতায়, দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

সময় কলকাতা ডেস্ক: ১৩ জুনঃ আপেক্ষিক আর্দ্রতা ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে কলকাতায়। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বুধবার শহরের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হলেও তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতরের তরফে প্রয়োজন ছাড়া রোদে বের হতে বারণ করা হয়েছে। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বদলাতে থাকবে। শনিবার বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। ইতিমধ্যে পশ্চিমের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। এদিকে, বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের একাধিকে জেলা।

আরও পড়ুন  নT20 World Cup 2024: সুপার আটে ওঠার লড়াইয়ে ভারতের কাঁটা ভারতীয়রাই

পূর্বাভাস বলছে, আপাতত তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরম বজায় থাকবে। আগামী ২৪ ঘন্টায় আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবারও তেমনভাবে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় থাকতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি। তবে, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫। ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৯ থেকে ৯১ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বৃহস্পতিবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। তবে, শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে বেশ কয়েক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়।

#Latestbengalinews

#Weatherreport

#Weatherupdate

About Post Author