Home » অনন্ত মহারাজের বাড়িতে মমতা, রাজবংশী উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন বিজেপি সাংসদ

অনন্ত মহারাজের বাড়িতে মমতা, রাজবংশী উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন বিজেপি সাংসদ

সময় কলকাতা ডেস্ক: ১৮ জুনঃ সব জল্পনা উস্কে মঙ্গলবার দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস, উদয়ন গুহ। কোচবিহারের ঐতিহ্যবাহী হলুদ গামছা, পান ও সুপারি দিয়ে বরণ করে নেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে স্বাগত জানান হয় ভিতরে। এরপর অনন্ত মহারাজ ও মুখ্যমন্ত্রীর মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয় উভয়ের মধ্যে। অনন্ত মহারাজের জন্য এদিন শাল উপহার নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর আতিথেয়তার মুগ্ধ হয়েছেন বলেও এদিন জানান অনন্ত মহারাজ। এদিনের সাক্ষাৎ শুধুমাত্রই সৌজন্যমূলক বলেই জানান অনন্ত মহারাজ।

মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত মহারাজ বলেন, ‘ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসেছেন আমার বাড়িতে, এটা খুবই আনন্দের। মুখ্যমন্ত্রী আমার আতিথেয়তার মুগ্ধ হয়েছেন। তবে রাজনীতির কোনও কথা হয়নি। আমি দল করি না। আমি দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন করি। আমি দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সংগঠন করি, বিজেপির সাংসদ হয়েছি। আজ পর্যন্ত আমায় কোচবিহারে বিজেপির অফিসে পর্যন্ত দেখা যায়নি। আমি যে বিজেপির একজন সদস্য, আজ পর্যন্ত তাদের কোনও নেতা বলেনি। আমাকে মানেই না ওরা। তাহলে আমি কী করব?’ এরপরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে অনন্ত মহারাজ বলেন, ‘এরা আমায় কী সম্মান দেবে? সম্মান দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমতি শাহ। সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আমার সঙ্গে কোচবিহারে দেখা করেছেন। আমার সঙ্গে বৈঠক করেছেন।’

আরও পড়ুন   UEFA Euro 2024 : ইউরোতে অঘটন, ফিফা ক্রমতালিকায় অনেকটা পিছিয়ে থাকা স্লোভাকিয়ার বিরুদ্ধে হারল বেলজিয়াম

উল্লেখ্য, সোমবার সকালে রাঙাপানি এবং নীচবাড়ি স্টেশনের মাঝে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই দুর্ঘটনার খবর পেয়ে এদিন বিকেলেই উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় জখম যাত্রীদের সঙ্গে দেখা করেন। এরপর দুর্ঘটনাস্থল ঘুরে তিনি রাতে পৌঁছে যান কোচবিহারে। লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পরও কোন বৈঠক করতে কোচবিহারে এসেছেন মমতা তা নিয়ে সোমবার রাত থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। রাতেই কানাঘুষো শোনা যায়, অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে। মঙ্গলবার সকালে সেই জল্পনার অবসান ঘটিয়ে অনন্ত মহারাজ নিজেই জানান, মুখ্যমন্ত্রী যাচ্ছেন তাঁর বাড়িতে। তড়িঘড়ি প্রস্তুতিও শুরু হয়। সেই মত মঙ্গলবার বেলা ১২টার একটু আগে কোচবিহারের মদনমোদন মন্দিরে পুজো দেন মমতা। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ, পার্থপ্রতিম বিশ্বাসরাও। এরপর পুজো সেরে সেখান থেকে তিনি রওনা দেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়ির উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রীকে সেখানে পৌঁছতেই রাজবংশী উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান অনন্ত মহারাজ। 

#দিগ্রেটারকোচবিহারপিপলসঅ্যাসোসিয়েশন

#বিজেপিসাংসদঅনন্তমহারাজ

#BJPMPAnantaMaharaj

#GreaterKochBiharPeople’sAssociation

#Latestbengalinews

About Post Author