মাহফুজ রুহানী, সময় কলকাতা, ১৯ জুনঃ চার দিনব্যাপী আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বারাসাতের ছেলেমেয়েদের জয়জয়কার। ভারত বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের দিঘাতে আয়োজিত হয়েছিল ট্রাই নেশন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। আর সেখানেই একাধিক পদক জিতে তাক লাগিয়ে দিয়েছে বারাসাতের ৯ ক্ষুদে প্রতিযোগী।

জানা গিয়েছে, এই ক্যারাটে টুর্নামেন্টে তিন দেশের মোট ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। নেপাল ও বাংলাদেশ ছাড়াও ভারতের বিহার, ঝাড়খন্ড, শিলিগুড়ি ও পূর্ব মেদিনীপুর থেকে প্রতিযোগীরা ভাগ নিয়েছিলেন এই ট্রাইনেশন চ্যাম্পিয়নশিপে। এই টুর্নামেন্টে বারাসাতের কৃতীরা হলেন,- আলভী আঞ্জুম চৌধুরী, আতিকা তাসনিন, রোনক ভট্টাচার্য, বিশাখা বিশ্বাস, সানিয়া ইয়াসমিন,সুনয়না রায়, শ্রীজা সাহা ও বৈশাখী বিশ্বাস।
আরও পড়ুনঃ UEFA Euro 2024 : ইউরোতে অঘটন, ফিফা ক্রমতালিকায় অনেকটা পিছিয়ে থাকা স্লোভাকিয়ার বিরুদ্ধে হারল বেলজিয়াম
আরও পড়ুনঃ UEFA Euro 2024 : স্কোরবোর্ড সত্যিই গাধা, প্রমাণ করল ইউক্রেনের বিরুদ্ধে রোমানিয়ার বড় ব্যবধানে জয়
আরও পড়ুনঃ UEFA Euro 2024 : সুযোগের পর সুযোগ নষ্ট, সংযুক্তি সময়ের গোলে জয় পর্তুগালের
কৃতীদের মধ্যে আলভী আঞ্জুম চৌধুরী ও আতিকা তাসনীন নিজেদের ওজন ও বয়স অনুপাতের ভিত্তিতে কাতা ও কুমিতি উভয় বিভাগেই স্বর্ণ পদক জয়ী হন। পাশাপাশি, রোনক ভট্টাচার্য ও বিশাখা বিশ্বাস কুমিতি বিভাগে স্বর্ণ ও কাতা বিভাগে রুপো জিতলেন। এছাড়াও বৈশাকি বিশ্বাস কাতা বিভাগে ব্রোঞ্জ ও কুমতি ফাইট-এ রুপো জেতেন। সানিয়া ইয়াসমিন ও সায়ন্তনী কুন্ডু কাতা বিভাগে রুপো ও কুমিতি বিভাগে ব্রোঞ্জ জেতেন। সুনয়না রায় এবং শ্রীজা সাহাও নিজেদের ওজন ও বয়স অনুপাতের ভিত্তিতে কাতা ও কুমিতি উভয় বিভাগেই ব্রোঞ্জ পান। মূলত, আত্মরক্ষার জন্য এই ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। স্বাভাবিক ভাবেই দিন রাত এক করে পরিশ্রমের মধ্যে দিয়ে পদক পেয়ে খুশির হাওয়া ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারে। পাশাপাশি ছাত্র ছাত্রীদের এই ব্যাপক সাফল্যে গর্বিত তাদের প্রশিক্ষক বিরোজ বিশ্বাসও। আগামী দিনেও তাঁর ছাত্রছাত্রীরা আরও সাফল্যের চূড়ায় পৌঁছবেন বলে আশাবাদী তিনি।


More Stories
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের