সময় কলকাতা ডেস্ক: ২০ জুনঃ মাছের ডিম চিরকালই বাঙালির বড্ড প্রিয়। কিন্তু, সবসময়ই একরকম মাছের ডিমের কালিয়া বা ঝোল কারোরই ভালো লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। বাজারে এখন ভালো মাছের ডিম পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিয়ে সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন মাছের ডিমের ভর্তা। মাছের ডিম মানেই কি শুধু বড়া? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক মাছের ডিমের ভর্তা। গরম ভাতের সঙ্গে একবার এই মাছের ডিমের ভর্তা খেলে আর ভুলতে পারবেন না। মাছের ডিমের ভর্তা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন ED Raid In Kolkata: সাত সকালে হাওড়া-কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান ইডির
উপকরণ
মাছের ডিমঃ ৩০০ গ্রাম
মাখন: ২ টেবিল চামচ
তেল: ১ চা চামচ
কালো জিরে: ১ চা চামচ
টমেটো পিউরি: ১ কাপ
নুন: ২ চা চামচ
ক্রিম: ১৮০ গ্রাম
প্রণালী
প্রথমেই মাছের ডিম ভাল করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে মাছের ডিম ভুনা বানিয়ে নিন। এরপর টমেটো সেদ্ধ করে মিক্সিতে দিয়ে পিউরি বানিয়ে নিন। এবার কয়েকটা কাজু বাদাম কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নিন। একটা বাটিতে ধনেগুঁড়ো, হলুদ, জিরেগুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো একটু জলে মিশিয়ে রেখে দিন। একটি কড়াইয়ে তেল এবং মাখন গরম করে তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ৩০ ফোড়ন দিন। এরমধ্যে পেঁয়াজ যোগ করে নাড়তে থাকুন। এবার টমেটো পিউরির মধ্যে কাঁচা লঙ্কা, আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। তেল বেরোনো পর্যন্ত মশলা কষাতে থাকুন। এবার একটি ছোট বাটিতে টক দই ফেটিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে তার মধ্যে দই দিয়ে নাড়তে থাকুন। এরপর মাছের ডিম দিয়ে ১৫ মিনিট ঢেকে রান্না করুন। তারপর কাজুর বাটা আরও ৩ মিনিট রান্না করুন। চিনি, ফ্রেশ ক্রিম, কেওরা জল উপর থেকে ঢেলে দিন। তারপর ধনেপাতা এবং ক্রিম সাজিয়ে পরিবেশেন করুন। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে একেবারে জমে যাবে এই মাছের ডিমের ভর্তা।
#মাছেরডিমেরভর্তা
#Latestbengalinews
#MachherDimBhuna


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি