Home » প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী আগুন, দাউদাউ করে জ্বলে গেল দুটি কামরা

প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী আগুন, দাউদাউ করে জ্বলে গেল দুটি কামরা

সময় কলকাতা ডেস্ক: ২০ জুনঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় বিপত্তি রেলে। বৃহস্পতিবার হায়দরাবাদের একটি প্যাসেঞ্জার ট্রেনে অতিরিক্ত প্যান্ট্রি কোচ এবং একটি এসি কোচে আচমকাই আগুন লেগে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে যায় দুটি কামরা। তড়িঘড়ি খবর পৌঁছয় দমকলের কাছে। খবর পাওয়া মাত্রই দমকলের ৫টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। যদিও হতাহতের কোনও খবর নেই। তবে, দুটি কামরাই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন   Optical Illusion: সিংহভাগ পাঠক এই ধাঁধার সমাধান করতে পারেননি, আপনি পারবেন ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে ?

কীভাবে ট্রেনের দুটি কামরায় আগুন লাগল, তা এখনও অবধি জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। সেসময় ট্রেনটির অতিরিক্ত প্যান্ট্রি কোচ এবং একটি এসি কোচে আগুন লেগে যায়। রেল কর্মীদের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। যা দেখে শিউরে উঠছেন যাত্রীরা

প্রসঙ্গত, গত সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। মালগাড়ি ও কাঞ্চনজঙ্ঘার সংঘর্ষে একাধিক কামরা লাইনচ্যুত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও চিকিৎসাধীন বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। রেল সূত্রে জানানো হয়েছে, শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ধীর ছিল। পিছন থেকে এসে ধাক্কা মেরেছে মালগাড়িটি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সিগন্যালিংয়ের সমস্যার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়। জানা গিয়েছে, যে কামরাটি দুমড়ে গিয়েছে, সেটি অসংরক্ষিত কামরা ছিল। তাই স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের ভিড় ছিল তাতে। প্রাথমিকভাবে উদ্ধারকারী দলের সদস্যরাই বগি কেটে ভিতর থেকে আহত এবং মৃত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে।

#traincoachescaughtfireinhyderabad

About Post Author