সময় কলকাতা ডেস্ক, ২৪ জুনঃ ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিন মুলুক। মার্কিন নাইট ক্লাবে চলল এলোপাথাড়ি গুলি। মৃত ১, গুরুতর জখম আরও ৭। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, শনিবার দিন কেনটাকির নাইট ক্লাবে বহু মানুষের জমায়েত হয়েছিল। আচমকাই এক আততায়ী সেখানে হামলা চালায়। বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে জখম হন নাইট ক্লাবে থাকা প্রায় ১০ জন।
আরও পড়ুন National Testing Agency: নিট এবং নেট বিতর্কের মাঝেই সরানো হল এনটিএ-র ডিরেক্টর জেনারেলকে
এই ঘটনা প্রকাশ্যে আসতেই নাইট ক্লাবের ভিতর হুড়োহুড়ি পড়ে যায়। মুহূর্তের মধ্যে খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। হাসপাতালের চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম জোসেফ ডি বোয়ার্স। অন্যদিকে, গুলিবদ্ধ অবস্থায় আরেকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাকিদের আঘাত গুরুতর নয় জানিয়েছেন চিকিৎসক। তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ওই দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে পুলিশ।
এর আগে শুক্রবারই আমেরিকার একটি মুদির দোকানে ঢুকে বন্দুকবাজের হামলা চলে। আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। আহত ১০। মৃতের সংখ্যা আরও বাড়তে পাড়ে বলেই মনে করা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। এদিকে, পুলিশের পালটা গুলিতে জখম হয়েছে অভিযুক্তও।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটা নাগাদ আরকানসাস প্রদেশের একটি মুদির দোকানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। হঠাৎই সেখানে বন্দুক নিয়ে ঢুকে পড়ে ওই বন্দুকবাজ। এরপর মুদির দোকানের ভেতরেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। তড়িঘড়ি খবর পৌঁছয় স্থানীয় পুলিশের কাছে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় আরকানসাস পুলিশ। ওই আততায়ীর সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের। পুলিশের পালটা গুলিতে জখম হয়েছে অভিযুক্তও। তবে তার আঘাত গুরুতর নয়। এদিকে, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছেন, ওই বন্দুকবাজের নাম ট্র্যাভিস ইউজিন। তাকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে, তার বিরুদ্ধে তিনজনকে খুনের অভিযোগ আনা হয়েছে। কয়েকদিনের মধ্যে তাকে আদালতে তোলা হবে।
#Latestbengalinews


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!