Home » ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা, নিহত অন্তত ৩, আহত ১০

ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা, নিহত অন্তত ৩, আহত ১০

সময় কলকাতা ডেস্ক, ২২ জুনঃ ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। মুদির দোকানে ঢুকে এলোপাথাড়ি গুলি। আততায়ীর গুলিতে নিহত অন্তত ৩ জন। আহত ১০। মৃতের সংখ্যা আরও বাড়তে পাড়ে বলেই মনে করা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। এদিকে, পুলিশের পালটা গুলিতে জখম হয়েছে অভিযুক্তও।

আরও পড়ুন   Weather Update: সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটা নাগাদ আরকানসাস প্রদেশের একটি মুদির দোকানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। হঠাৎই সেখানে বন্দুক নিয়ে ঢুকে পড়ে ওই বন্দুকবাজ। এরপর মুদির দোকানের ভেতরেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। তড়িঘড়ি খবর পৌঁছয় স্থানীয় পুলিশের কাছে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় আরকানসাস পুলিশ। ওই আততায়ীর সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের। পুলিশের পালটা গুলিতে জখম হয়েছে অভিযুক্তও। তবে তার আঘাত গুরুতর নয়। এদিকে, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছেন, ওই বন্দুকবাজের নাম ট্র্যাভিস ইউজিন। তাকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে, তার বিরুদ্ধে তিনজনকে খুনের অভিযোগ আনা হয়েছে। কয়েকদিনের মধ্যে তাকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, এর আগে মার্চ মাসেই হামলা চলে আমেরিকায়। আমেরিকার ফিলাডেলফিয়ায় এক বাস স্টপের কাছে বন্দুকবাজের হামলা ঘটে। ১৫-১৭ বছর বয়সী আটজন শিক্ষার্থী ওই বাস স্টপে অপেক্ষা করছিল। ঠিক সে সময়েই একটি গাড়ি থেকে তিনজন ব্যক্তি নেমে অন্তত ৩০ রাউন্ড গুলি ছোড়ে। দুটি বাসে গুলি লাগে এবং আট জন শিক্ষার্থী আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর পৌঁছায় পুলিশের কাছে। খবর পেয়েই পুলিশ আহত শিক্ষার্থীদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

About Post Author