Home » চলন্ত ট্রেনে মহিলার বাজারের ব্যাগ থেকে উদ্ধার শিশু, বিরাটি স্টেশনে তুলকালাম যাত্রীদের

চলন্ত ট্রেনে মহিলার বাজারের ব্যাগ থেকে উদ্ধার শিশু, বিরাটি স্টেশনে তুলকালাম যাত্রীদের

Oplus_0

সময় কলকাতা ডেস্ক, ২৬ জুন : চলন্ত ট্রেনে মহিলার বাজারের ব্যাগ থেকে শিশু উদ্ধারের অভিযোগে সাতসকালে ব্যাপক উত্তেজনা বিরাটি স্টেশনে। দত্তপুকুর থেকে শিয়ালদাগামী ট্রেনে ছিলেন ওই মহিলা। আর তার হাতে থাকা বাজারের ব্যাগের মধ্যেই ছিল একটি দুধের শিশু। গরমে শিশুটি কেঁদে উঠতেই বিষয়টি সহযাত্রীদের নজরে আসে। এরপরেই শিশু-সহ ওই মহিলাকে ট্রেন থেকে নামান যাত্রীরা। আপাতত ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ফের সাধারণ মানুষের মধ্যে ছড়াল আতঙ্ক।

আরও পড়ুন  Optical Illusion: ৯৮ শতাংশ এই ধাঁধার সমাধান করতে পারেনি, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করে দেখান

জানা গিয়েছে, বুধবার সকালে দত্তপুকুর থেকে শিয়ালদাগামী ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন ওই মহিলা। সেসময় তাঁর হাতে একটি বাজারের ব্যাগ ছিল। এরপর ওই ব্যাগটি নাড়াচাড়া করতেই কয়েকজন মহিলা অভিযুক্তকে জিজ্ঞাসা করেন ব্যাগের ভিতরে কি রয়েছে। অভিযোগ, পুরো বিষয়টি তিনি এড়িয়ে যেতে থাকেন। কিছুক্ষণ পর ভ্যাপসা গরমে শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করতেই সহযাত্রীদের মধ্যে সন্দেহের দানা বাঁধে। এরপর বাজারের ব্যাগের মধ্যে শিশুটিকে দেখেই চক্ষু চড়কগাছ হওয়ার যোগার বাকি যাত্রীদের। বাজারের ব্যাগের মধ্যে শিশুটিকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চলন্ত ট্রেনে। অভিযুক্ত ওই মহিলাকে ট্রেনের মধ্যেই গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে।

আরও পড়ুন  Weather Update: সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

এরপর ট্রেনটি বিরাটি স্টেশনে পৌঁছলে সহযাত্রীরাই অভিযুক্ত ওই মহিলাকে বাচ্চা সহ জিআরপি-র হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। সেই সময় বেশকিছুক্ষণ ওই মহিলার সঙ্গে যাত্রীদের ধস্তাধস্তি চলে। এমনকী ওই মহিলা সেখান থেকে পালানোর চেষ্টা করে বলেও অভিযোগ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

# মহিলারব্যাগথেকেউদ্ধারশিশু

#Latestbengalinews

#BiratiStation

About Post Author