Home » চোপড়ায় যুগলকে গণপিটুনির ঘটনায় গ্রেফতার জেসিবি ‘ঘনিষ্ঠ’ আরও ২

চোপড়ায় যুগলকে গণপিটুনির ঘটনায় গ্রেফতার জেসিবি ‘ঘনিষ্ঠ’ আরও ২

সময় কলকাতা ডেস্ক, ৪ জুলাই: উত্তর দিনাজপুরের চোপড়ায় যুগলকে তালিবানি কায়দায় নির্যাতনের ঘটনায় জেসিবি ঘনিষ্ঠ ধৃত আমিরুল ইসলামের পর এবার আব্দুল রফ ও তাহেরুল ইসলাম নামে আর দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ওই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত আবদুল রফ ও তাহেরুল ইসলাম লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। চোপড়াকাণ্ডে এ নিয়ে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন   যৌন হেনস্তার অভিযোগে এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজভবনের সেই অস্থায়ী মহিলা

চোপড়ায় যুগলকে বেধড়ক মারের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিল মূল অভিযুক্ত জেসিবি। ধৃত জেসিবিকে জেরা করে তাঁর ঘনিষ্ঠ আমিরুল ইসলামকেও গ্রেফতার করে পুলিশ। আমিরুল ইসলামকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত। তদন্তকারী অফিসার আদালতকে জানিয়েছেন, যুবক যুবতিকে মারধোরের ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন আমিরুল ইসলাম ওরফে বুধা। রবিবার সকালে চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দীঘলগাঁও এলাকার শালিশী সভায় বিবাহ বর্হিভূত সম্পর্কের অভিযোগে এক যুগলকে অমানবিকভাবে মাটিতে ফেলে মারধরের ঘটনা ঘটে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। তারপরেই জেসিবিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করেই দিঘলগাঁও এর পার্শ্ববর্তী নাককোটি গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে আমিরুল ইসলামকে।

প্রসঙ্গত, চোপড়ায় তরুণ-তরুণীকে মাটিয়ে ফেলে গণপিটুনির ঘটনায় তোলপাড় সারা রাজ্য। এই ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। রবিবারই প্রকাশ্যে এসেছে চোপড়ার ‘নীতি পুলিশি’র ভিডিও। তাতে দেখা যায়, এক তরুণ এবং এক তরুণীকে রাস্তায় ফেলে একছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন এক ব্যক্তি। মার খেতে খেতে বিশ্রস্ত অবস্থায় প্রায় গুটিয়ে যাওয়া তরুণীকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আবার চলছে মার। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা বিবাহিত। তবে তিনি এক ব্যক্তির সঙ্গে ঘর ছাড়েন। পরে ফিরে এলে তাঁদের কাছে ১০ হাজার টাকা জরিমানা চাওয়া হয়। এ-ও বলা হয়, টাকা না দিলে এলাকায় থাকতে দেওয়া হবে না। তার পরও সেই টাকা না দেওয়ায় রাস্তায় ফেলে মারধর করা হয় তাঁদের। পরে জানা যায়, ভিডিয়োয় যিনি তাঁদের মারছিলেন, তাঁর নাম তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। তিনি তৃণমূল নেতা। তবে এলাকায় পরিচিত চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে।

#Latestbengalinews

About Post Author