সময় কলকাতা ডেস্ক, ৩ জুলাই: রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত আরও চরমে। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। কিন্তু, এদিন ওই মামলা আদালতে উঠলে পদ্ধতিগত ত্রুটির কারণে আবেদন প্রত্যাহার করে পুনরায় ফাইল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।
আরও পড়ুন প্রাক্তন পুলিশ কনস্টেবল নাকি জেলখাটা আসামী? কে এই ভোলেবাবা? প্রকৃত পরিচয় কী হাতরাসের বিশ্বহরির?
এদিন শুনানি চলাকালীন রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানিয়েছেন, রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যপাল সম্পর্কে কী মন্তব্য করা হয়েছে, তা ভিডিয়োতেই দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী। এরপরই সব সংবাদমাধ্যমকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষের নামও। রাজ্যপালের আইনজীবী জানিয়েছেন, ‘সংবাদমাধ্যমে যা লেখা হয়েছে সেটা ওই ব্যক্তি নিজেই বলেছেন।’ এরপরই বিচারপতি রাও প্রশ্ন করেন, ‘সংবাদপত্রকে পার্টি করা হয়নি?’ এ কথা শুনে আইনজীবী পাল্টা প্রশ্ন করেন, ‘এখানে কি সেটা প্রয়োজনীয়?’ বিচারপতির নির্দেশে সব সংবাদমাধ্যমকে মামলায় যুক্ত করা হবে।
বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে। কুণাল ঘোষ ছাড়া তৃণমূল দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ও রায়াত হোসেনকেও এই মামলায় যুক্ত করা হয়েছে। আগামীদিনে রাজ্যপালের বিরুদ্ধে এঁরা যাতে মন্তব্য না করেন সেই আর্জি জানিয়েছেন সিভি আনন্দ বোসের আইনজীবী ধীরজ ত্রিবেদী। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্যপালের ওএসডি-সহ তিন জনকে ১৬০তে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিচারপতি জানান, “মামলা প্রত্যাহার করে পুনরায় ফাইল করুন। না হলে পদ্ধতিগত ত্রুটি থেকে যাছে।”
#LatestBengaliNews
#GovernorCVAnandBose
#মমতাবন্দ্যোপাধ্যায়


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?