সময় কলকাতা ডেস্ক, ১৪ জুলাই : আপডেট : রক্তাক্ত ট্রাম্প, কান ছুঁয়ে গেল গুলি। পেনিসিলভানিয়ার সভায় আক্রান্ত হওয়ার পরে এখন ভালো আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর অজ্ঞাত বন্দুকবাজের হামলা।গুলি কান ফুঁটো করে বেরিয়ে গেলেও এখন ভালো আছেন ট্রাম্প। তবুও প্রাণনাশের চেষ্টায় এই হামলা বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন পেনসিলভানিয়ার বাটলারে একটি প্রচার সভায় আক্রান্ত হয়েছিলেন। একজন বন্দুকধারীর গুলি তাঁর কানে এসে লাগে। রক্তাক্ত ট্রাম্প কে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। অজ্ঞাতপরিচয় বন্দুকধারী এবং একজন দর্শক নিহত হয়েছেন এবং আরও দু’জন “গুরুতর” আহত হয়েছেন, প্রশাসনিক ভাবে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প নিজে জানিয়েছেন তিনি ভালো আছেন যদিও পরিষ্কার দেখা যাচ্ছিল যে তাঁর কান থেকে রক্ত মুখে ও গালে এসে পড়ছে।৭৮ বছর বয়সী রিপাবলিকান রাষ্ট্রপতি প্রার্থী, যখন তিনি তার বক্তৃতা শুরু করেছিলেন তখন আক্রান্ত হন।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত