Home » Priyanka Chopra : এক্বেবারে জলদস্যু, চেহারার একী হাল করেছেন প্রিয়াঙ্কা? দেখলে আঁতকে উঠবেন

Priyanka Chopra : এক্বেবারে জলদস্যু, চেহারার একী হাল করেছেন প্রিয়াঙ্কা? দেখলে আঁতকে উঠবেন

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২৩ জুলাইঃ  নিজেকে একেবারেই বদলে ফেলছেন দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি তাঁর পোস্ট করা ছবি দেখে অন্তত সেরকমটা মনে হতে বাধ্য। সেই ছবি দেখে আবার আঁতকে উঠেছেন পিসি (প্রিয়াঙ্কা চোপড়ার ডাকনাম) ভক্তরা। অনেকে আবার প্রশ্ন তুলেছেন এটা প্রিয়াঙ্কা চোপড়াই তো! সেই ছবি ইতিমধ্যেই নেট পাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু কেন এমন উদ্ভট চেহারায় দেখা গেল পর্দার মেরি কমকে?

কিছুদিন আগেই মুম্বইতে  অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বহু চর্চিত বিয়েতে হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসকে নিয়ে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল তাঁকে। তার ঠিক তার কয়েকদিন পরেই স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় যান অভিনেত্রী। ক্যাঙ্গারুর দেশে গিয়েই নিজের লুক বদলে ফেললেন প্রিয়াঙ্কা। আসলে, কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে ‘দ্য ব্লাফ’। সেই ছবিতে এক মহিলা জলদস্যুর মুখ্য চরিত্রে দেখা যাবে বরফির নায়িকাকে। জানা গিয়েছে, ঊনিশ শতকের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে ‘দ্য ব্লাফ’। ছবিটির গল্প আবর্তিত হয়েছে একজন প্রাক্তন মহিলা জলদস্যুকে কেন্দ্র করে। যিনি কিনা নিজের পরিবারকে রক্ষা করতে চান। তবে পুরনো পাপ তাঁকে পিছু ছাড়ছে না। প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জো রুশো, অ্যান্টনি রুশো, অ্যাঞ্জেলা রুশো, মাইকেল ডিস্কোর-মত অভিনেতাদের। ছবিটি পরিচালনা করেছেন ক্যারিবিয়ান পরিচালক ফ্র্যাঙ্ক-ই-ফ্লাওয়ার্স।

আরও পড়ুনঃ Jasmin Bhasin : লেন্স ব্যবহার করে বিপাকে, দৃষ্টিশক্তি হারাতে বসেছেন জনপ্রিয় অভিনেত্রী!

আরও পড়ুনঃ Sonakshi Sinha : ফাঁস হল রহস্য, কীভাবে বিয়ে করতে চেয়েছিলেন সোনাক্ষী-জাহির?

‘দ্য ব্লাফ’-র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্যই নিজের চেহারায় বদল এনেছেন প্রিয়াঙ্কা। ছবির সেট থেকে ইতিমধ্যেই একাধিক ছবি পোস্ট করা হয়ছে।  সেখানে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে খোঁচা খোঁচা চুলে। যাকে আবার পোশাকী ভাষায় বলে ‘মোহক’ হেয়ার স্টাইল। জানা যায়, এই হেয়ার স্টাইলটি ঊনিশ শতকের ক্যারিবিয়ান জলদস্যুদের চেহারার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ইতিমধ্যেই শুরু হয় গিয়েছে ছবির শ্যুটিংয়ের কাজ। জানা গিয়েছে, অগস্টের শেষ পর্যন্ত শ্যুটিং হওয়ার কথা রয়েছে। তবে ছবিটি কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। শ্যুটিং চলাকালীন প্রিয়াঙ্কার মেয়ে মালতীকে সামলাচ্ছেন অভিনেত্রীর মা মধু চোপড়া ও স্বামী নিক জোনাস। 

About Post Author