বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২৩ জুলাইঃ তাঁদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে জুন মাসের ২৩ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন শত্রুঘ্ন-কন্যা। বিয়ের পর থেকেই একের পর এক বিষয় নিয়ে খবরের শিরোনামে থাকছেন অভিনেত্রী। কী করছেন না করছেন সব কিছুর দিকেই নজর রাখছে পাপারাৎজ্জিরা। তবে এবার এক সাক্ষাৎকারে সোনাক্ষী ও জাহির তাদের বিয়ের পরিকল্পনার কথা জানান। কীভাবে বিয়ের পরিকল্পনা করেছিলেন জাহির? পাশাপাশি নিজের বিয়ের পরিকল্পনাই বা কীভাবে করেছিলেন অভিনেত্রী?

আরও পড়ুনঃ Swastika Mukherjee : স্কোয়ার-ফিটে এবার টাকা নেবেন স্বস্তিকা, নাম লেখালেন প্রোমোটারি পেশায়?
সোনাক্ষী বলেন, তাঁর সবসময় ইচ্ছে ছিল পরিবারের লোকজন নিয়ে সকলের মতে বিয়ে করবেন। কিন্তু জাহিরের পরিকল্পনা নাকি একেবারেই আলাদা ছিল। সঙ্গে সঙ্গে জাহির বলে ওঠেন, তাঁর বিয়ের পরিকল্পনা সোনাক্ষীর থেকে একেবারেই অন্যরকম ছিল। তিনি সোনাক্ষীকে নিয়ে দেশ থেকে পালিয়ে বিয়ে করতে চেয়েছিলেন। অনেকটা সিনেমার কায়দায়। যদিও সিনেমার রিল জীবনে বিষয়গুলি যতটা সহজ মনে হয়, আসল জীবনে তা হয় না। বুঝতে সময় লাগেনি জাহিরের। অবশেষে নির্দিষ্ট রীতি নিয়ম মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে। পরিণতি পায় তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের।
আরও পড়ুনঃ Jasmin Bhasin : লেন্স ব্যবহার করে বিপাকে, দৃষ্টিশক্তি হারাতে বসেছেন জনপ্রিয় অভিনেত্রী!
আরও পড়ুনঃ Debolina Dutta : তথাগত অতীত, আবার কি নতুন সম্পর্কে জড়ালেন দেবলীনা?
আরও পড়ুনঃ Subhashree Ganguly: মুম্বইয়ে পুরস্কৃত শুভশ্রী, কীসের জন্য টলি পাড়ার নাম উজ্জ্বল করলেন রাজ-ঘরণী
প্রসঙ্গত, প্রায় সাত বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। তারপর গত মাসে সাতপাকে বাঁধা পড়েন দুজনে। সোনাক্ষী ও জাহিরের বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের অত্যন্ত নিকট পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়েরদিন সন্ধ্যায় একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজনও করা হয়। যেখানে বলিউডের অনেক তারকা উপস্থিত হয়েছিলেন। বিয়ের পর তাঁদের মধুচন্দ্রিমায় সিঙ্গাপুর এবং ফিলিপিনস গিয়েছিলেন নবদম্পতি। অভিনেত্রীর বিয়েতে যারা উপস্থিত হয়েছিলেন তাঁদের প্রত্যেককে কৃতজ্ঞতাও জানিয়েছেন। পাশাপাশি পরিবারের বিভিন্ন মুহূর্তও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র