বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ৩১ জুলাইঃ সুহানা খানকে চেনেন না এরকম মানুষের সংখ্যা খুবই কম। সম্প্রতি অভিনয় জগতে পা রেখেছেন তিনি। তবে তাঁর পরিচিতি অনেক আগে থেকেই। কারণ তিনি বলিউডের বাদশা শাহরুখ খানের ‘আদুরে’ কন্যা। সাজগোজের ব্যাপারে তিনি আর পাঁচজনের থেকে আলাদা হবেন সেটাই স্বাভাবিক। এবার নজর কাড়ল তাঁর চুলের ক্লিপ। ক্লিপটি দেখতে আর পাঁচটা সাধারণ ক্লিপের মত হলেও, ক্লিপের দাম একদমই সাধারণ নয়। এমনকি দেশের অনেক মানুষ দশটা পাঁচটা চাকরি করেও একমাসে সেই টাকা আয় করতে পারেননা। ক্লিপের দাম শুনে চমকে উঠবেন আপনিও।

এখনও অভিনয় জগতে নিজের জমি শক্ত করতে পারেননি সুহানা। যদিও বিলাসবহুল শখের জিনিস ব্যবহার করার ক্ষেত্রে অর্থ তাঁর জন্য বাধা হওয়ার কথা নয়। জমকালো সাজগোজে কখনও দেখা যায়না সুহানাকে। তবে নিজের পোশাক বা গহনার বিষয়ে সর্বদা সচেতন শাহরুখ কন্যা। কখনও আর পাঁচটা মেয়ের মত মায়ের পোশাকও তাঁকে পরতে দেখা যায়। এই ব্যাপারে মায়ের সঙ্গে প্রায়ই মেয়ের মিল পান নেটনাগরিকরা। নিজের লুক এবং নিত্য নতুন ফ্যাশন স্টেটমেন্টের ধরনের প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন সুহানা। এবারও তাঁকে শিরোনামে নিয়ে এল মাথার ক্লিপ।
আরও পড়ুনঃ Kriti Sanon : নির্জন দ্বীপে সিগারেট হাতে কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন কৃতি? ফাঁস হল ছবি
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সুহানা। যেখানে ধূসর রঙের অফ শোল্ডার বডিকন পোশাকে দেখা গিয়েছে শাহরুখ কন্যাকে। তাঁর হাতে রয়েছে একটি ধূসর রঙের হ্যান্ডব্যাগ। হাতলটি সাটিন কাপড়ের। কানে রয়েছে একটি হীরের দুল এবং গলায় ম্যাচিং হীরের পেন্ডেন্ট সহ সোনার চেন। কিন্তু নজর কেড়েছে তার খোলা চুলে আটকে থাকা ক্লিপটি। ধাতব ত্রিভুজের জ্বলজ্বল করছে আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম। জানা গিয়েছে ক্লিপটির দাম প্রায় ৬০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা ৫০ হাজার টাকার কাছাকাছি। আন্তর্জাতিক ব্র্যান্ড Prada-র ক্লিপ সেটি। ছবিটি পোস্ট করে সুহানা ক্যাপশনে কিছুই লেখেননি। শুধুই একটি হার্টের ইমোজি দিয়েছেন।

দ্যা গ্রে পার্ট অব ব্লু নামের একটি ছোট ছবি দিয়ে অভিনয়ে পা রাখেন সুহানা । অভিনয় করেছেন জোয়া আখতার পরিচালিত আর্চিজ ছবিতেও। সুজয় ঘোষের আগামী ছবিতেও দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে পর্দা ভাগ করবেন বাবা শাহরুখ খান। বলিউড সূত্রে খবর, সেই ছবিতে অমিতাভ বচ্চন নেগেটিভ রোলে অভিনয় করবেন। ছবির নাম ‘দ্য কিং’। আগামী বছর সেই ছবি মুক্তি পেতে পারে বলে গুঞ্জন।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে