সময় কলকাতা ডেস্ক, ৯ আগস্ট: ফের মালদহে দুর্ঘটনার কবলে মালগাড়ি। শুক্রবার সকালে তেলবোঝাই মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। জানা গিয়েছে, এদিন সকাল পৌনে ১১টার সময় তেলবোঝাই মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়।

রেল সুত্রে খবর, এনজিপি থেকে তেল ভর্তি ট্যাঙ্কারটি বিহারের কাটিহার যাচ্ছিল। সেইসময়ই কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি। খবর পেয়েই কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। যুদ্ধকালীন তৎপরতায় বেলাইন হয়ে যাওয়া কামরাগুলি তোলার কাজ শুরু করেন। আপাতত ওই এলাকায় এনজিপি গামী সমস্ত ট্রেন চলাচল বন্ধ আছে।
অন্যদিকে, সামসী স্টেশনে আটকে পড়েছে এনজিপি গামী বন্দেভারত। আপ লাইনে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটিকে প্রথমে কাটিহার স্টেশনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ট্রেনটিকে নিয়ে যাওয়া হবে নিউ জলপাইগুড়িতে।
#Latestbengalinews
#goodstrainderailedinmaldah


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?