স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ অগস্ট: দলবদলের বাজারে ঝড় তুলেছে বিদেশী ক্লাবগুলি। নিয়মমাফিক অগস্ট মাস থেকে শুরু হচ্ছে আসন্ন ফুটবল মরশুম। তার আগে নিজেদের আরও শক্তিশালী করে নিচ্ছে চেলসি, টটেনহ্যাম হটস্পারের মত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলি। কোনও ক্লাব নিজেদের অপ্রয়োজনীয় ফুটবলারকে ছেড়ে দিচ্ছে মোট অঙ্কের ট্রান্সফার অর্থের বিনিময়। আবার অনেক ক্লাব নতুন ফুটবলারদের সই করিয়ে নিজেদের দলের দুর্বলতা ঢাকছে।

প্রতি বছরই দলবদলে বড় চমক দেয় চেলসি। এবারও তার অন্যথা হয়নি। জানা গিয়েছে, উলভস থেকে পর্তুগিজ উইঙ্গার পেড্রো নেতোকে তুলে নিল লণ্ডনের ক্লাবটি। প্রায় ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই সম্ভবনাময় ফুটবলারকে দলে নিয়েছে তারা। ইতিমধ্যে ফুটবলারের এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে চেলসির। তবে চেলসি সমর্থকদের জন্য সুখবর এখানেই থামছে না। জানা গিয়েছে, আক্রমণভাগকে আরও জোরদার করতে নাপোলির তারকা স্ট্রাইকার ভিক্টর ওসিমহেনকেও দলে নিতে পারে তারা।
আরও পড়ুন: Paris olympics 2024: কুস্তিগীর আমন সেরাওয়াতের ব্রোঞ্জ
দলবদলের বাজারে পিছিয়ে নেই লণ্ডনের আর একটি ক্লাব টটেনহ্যাম হটস্পারও। বর্নমাউথের স্ট্রাইকার ডমিনিক সোলাঙ্কের সঙ্গে কথাবার্তা পাকা করেছে তারা। গত মরশুমে প্রিমিয়ার লিগে মোট ১৯ টি গোল করেন সোলাঙ্কে। এই ভয়ঙ্কর ফরোয়ার্ডের উপর নজর ছিল অনেক বড় ক্লাবের। কিন্তু শেষ পর্যন্ত প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ডের পরিবর্তে তিনি যোগ দিলেন স্পার্সে। তাঁর সঙ্গে মোট ছয় বছরের চুক্তি হয়েছে। হ্যারি কেন বায়ার্নে যোগ দেওয়ার পর দলে একজন যোগ্য স্ট্রাইকারের দরকার ছিল। সোলাঙ্কে সেই অভাব পূরণ করবে বলে আশায় বুক বাঁধছে ক্লাবের সমর্থকরা।
আরও পড়ুন: Paris Olympics 2024 : ফ্রান্সকে হারিয়ে অলিম্পিক্স ফুটবলে সোনা জিতল স্পেন
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন গোলরক্ষক ডেভিড দে হেয়া যোগ দিলেন ফিওরেন্টিনায়। দুই বছর আগে তাঁর সঙ্গে ইউনাইটেডের চুক্তি শেষ হয়। তারপর ক্লাব আর স্পেনের গোলরক্ষককে দলে রাখেনি। গত মরশুমে তিনি কোনও ক্লাবে যোগ দেননি। এই মরশুমে তাঁকে সই করিয়ে চমক দিল ইতালির ক্লাবটি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার