সময় কলকাতা ডেস্ক, ১০ অগাস্ট : RG KAR Hospital student death ধর্ষণ করে খুন, খুন করে আবার ধর্ষণ, একাই কি কুকীর্তির খলনায়ক ধৃত সঞ্জয়? পুলিশের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে সঞ্জয় রায়কে সর্বোচ্চ স্তরের অপরাধী বলে মনে করছে পুলিশ।আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে অনেকটাই জাল গুটিয়ে এনেছে পুলিশ। ধৃত সঞ্জয় রায়কে ধর্ষণ ও খুনে জড়িত থাকার ব্যাপারে অনেকটাই সিলমোহর পড়তে চলেছে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত কোয়েল সঞ্জয় কে সর্বোচ্চ স্তরের অপরাধী জানিয়ে বলেছেন , অপরাধী শুধুই অপরাধী। তার সর্বোচ্চ শাস্তি কি করে হয় তা দ্রুত নির্ধারিত করা হবে।
দক্ষিণ কলকাতার বাসিন্দা সঞ্জয় কে জিজ্ঞাসাবাদ করে কি জানতে পেরেছে পুলিশ? মদ্যপ অবস্থায় ট্রেনী ঘুমন্ত চিকিৎসকের উপরে চড়াও হয়ে তাকে ধর্ষণ করার পরে খুন এবং খুনের পর ধর্ষণ করে সঞ্জয় – একটানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ এরকমটাই পুলিশ জানতে পেরেছে। পুলিশ সূত্র জানিয়েছে, সঞ্জয় একাই আরজিকর হাসপাতাল কাণ্ডের খলনায়ক। সে জানিয়েছে, সে ছাড়া এই ঘটনায় কেউ ছিল না এবং এই বিষয়ে সঞ্জয়কে অনুতপ্ত মনে হয়নি পুলিশের।
তদন্তে জানা গিয়েছে, অলিম্পিক গেমস দেখার পর মধ্যরাতে ঘুমিয়ে পড়ে তরুণী। এই সময় ঘুমন্ত তরুণীর গলা ও মুখ চেপে ধরে অত্যাচার চালায় অভিযুক্ত।
পুলিশের অন্য আরেকটি সূত্র বলছে, সিসিটিভি ফুটেজ বলছে ঘটনাস্থলের কাছাকাছি যেতে দেখা গিয়েছিল মোট চারজনকে। যদিও তারা উক্ত ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে বা ঘটনাস্থলে গিয়েছিল বলে কোনও প্রমাণ মেলে নি। ধৃত নিরাপত্তা কর্মী সঞ্জয় রায়ের বক্তব্য ও স্বীকারোক্তি খতিয়ে তার বিরুদ্ধে যাবতীয় প্রমাণ আদায়ের জন্য তদন্ত চলছে।।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!