সময় কলকাতা ডেস্ক, ১১ আগস্ট : বর্তমানে দূষণের কারণে ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রতিটি মানুষকে ফুসফুসের সমস্যায় অবশ্যই সতর্ক হতে হবে। ফুসফুসের খেয়াল না রাখলে শরীরে অক্সিজেনের অভাব হতে পারে। সেসময় শ্বাস নিতে কষ্ট হয়। ফুসফুসের সমস্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধূমপান বন্ধ করা উচিত। এক্ষেত্রে ফুসফুসের সমস্যায় আপনি কাঁচা হলুদ, ব্রকলি, তুলসী,কুমড়ো খেতে পারেন। ফুসফুসের সমস্যায় প্রোটিন জাতীয় খাবারের বিকল্প কিছুই নেই। এছাড়াও এমন কিছু খাবার রয়েছে যা ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখে। এই তালিকায় রয়েছে-
আরও পড়ুন Natwar Singh Death: প্রয়াত দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং, শোকপ্রকাশ মোদির
প্রোটিন জাতীয় খাবার
প্রোটিন রাখতেই হবে রোজের তালিকায়। মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, বাদাম, শাক ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে।
কার্বোহাইড্রেট
সিওপিডির রোগীদের কার্বোহাইড্রেটও খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকেই কার্বোহাইড্রেট বাদ দেন। কিন্তু এ ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাত, রুটি, আলু, বিনস খেতে হবে। দানাশস্যও রাখুন রোজের পাতে। প্রাতরাশে ওট্স বা ডালিয়া খেতে পারেন।
আমলকি
আমলকির রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমলকি খেলে ফুসফুস থেকে দূষিত পদার্থ বা টক্সিন বেরিয়ে যায়।
তুলসিপাতার রস
সিওপিডির রোগীদের জন্য তুলসিপাতার রস খুবই ভাল। প্রতিদিন অল্প করে তুলসির রস খেলে খেলে কফ জমতে পারবে না। তুলসি পাতা ফুটিয়ে চা করেও খেতে পারেন।
গ্রিন টি
সিওপিডি থাকলে ঘন ঘন দুধ চা বা কফি খাবেন না। বদলে খেতে পারেন গ্রিন টি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু