Home » RG Kar Doctor Death: আরজিকর হাসপাতালের সেমিনার হল ভাঙার অভিযোগ, ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

RG Kar Doctor Death: আরজিকর হাসপাতালের সেমিনার হল ভাঙার অভিযোগ, ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

সময় কলকাতা ডেস্ক, ১৪ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এসবের মাঝেই মঙ্গলবার আরজিকর হাসপাতালের সেমিনার হল লাগোয়া ঘর ভেঙে শুরু হয় সংস্কারের কাজ। আর তা নিয়েই তৈরি হয় জটিলতা। সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় ছাত্রদের। কেননা এই সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল নির্যাতিতার দেহ। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই কেন শুরু হল সংস্কারের কাজ? প্রমাণ লোপাটের জন্যই কী সেমিনার হলটা ভেঙে দেওয়া হচ্ছে? একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এবার সেই ইস্যুতেই আবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। সেটির জরুরি ভিত্তিতে শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, যে ঘরে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই ঘর ভাঙা হয়নি।  

আরও পড়ুন   RG Kar Hospital Doctor Death: আরজিকর কাণ্ডে এবার রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

এদিকে, আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরই মধ্যে আবার আরজি করের সেমিনার ভাঙার ইস্যুতে আদালতে মামলা হল। বুধবারই দিল্লি থেকে সিবিআই-এর ৭ জনের প্রতিনিধি দল কলকাতায় এসেছেন। সূত্রের খবর, এই দলের মধ্যে ফরেনসিক এক্সপার্ট এবং মেডিক্যাল অফিসার রয়েছেন। পুলিশের থেকে সমস্ত নথি, তথ্যও তাঁরা হাতে পেয়েছে। সকাল থেকেই পুরোদমে এই মামলার তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। এদিনই সিবিআই আধিকারিকরা যাবে আরজিকরে। যে সেমিনার রুমে ধর্ষণ-খুন হয়েছে তা খতিয়ে দেখবেন। নমুনা সংগ্রহ করার পাশাপাশি আরজি করের ছাত্র ছাত্রীদের সঙ্গেও কথা বলবেন তাঁরা। আর জি কর হাসপাতালের তদন্তে

প্রসঙ্গত, আরজিকরের চিকিৎসক মৃত্যুর ঘটনায় মঙ্গলবারই কলকাতা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষর ভূমিকায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। আরজিকর কর্তৃপক্ষ কেন প্রথমে পুলিশে অভিযোগ দায়ের করেননি? অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ছুটিতে না পাঠিয়ে কেন ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষর পদে বসিয়ে দেওয়া হল, শুনানিপর্বে এমনই একাধিক প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। হাইকোর্টের পর্যবেক্ষণ, পুলিশ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কাকে বাঁচাতে চেষ্টা করছে প্রশাসন, প্রশ্ন তুলেছেন তিনি। প্রধান বিচারপতির মন্তব্য, ”রাজ্যের পুলিশ, প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত”। তারপরই কার্যত সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

#RGkarHospital  

#RGkarPrincipalSandeepGhoshresigned  

#RGkarPrincipalSandeepGhosh   

#RGKARDoctorDeath   

#Latestbengalinews

About Post Author