Home » RG Kar Doctor Deathঃ আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের, দিল্লি থেকে এল সিবিআই-এর বিশেষ দল

RG Kar Doctor Deathঃ আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের, দিল্লি থেকে এল সিবিআই-এর বিশেষ দল

সময় কলকাতা ডেস্ক, ১৪ আগস্টঃ  আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এবার আরজিকর হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতের নজরদারিতে চলবে তদন্ত। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আরজিকরে ছাত্রী খুনের ঘটনায় কলকাতা পুলিশ আর কোনও তদন্ত করতে পারবে না। আদালতের নির্দেশে মঙ্গলবার থেকেই তাঁরা তদন্ত শুরু করে দিয়েছে। এদিন বিকেলেই সিবিআই-এর একটি দল টালা থানায় গিয়ে আরজিকর সংক্রান্ত সব নথি পুলিশের কাছ থেকে নিয়েছে। আরও কিছু নথি বাকি রয়েছে যা বুধবার তুলে দেওয়া হবে। তবে আরজি করের তদন্ত করার জন্য বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআই-এর একটি বিশেষ দল। তাঁদের সঙ্গে রয়েছে ফরেন্সিক টিমও। সূত্রের খবর, পুলিশের কাছ থেকে যে সমস্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে, তা নিয়ে বুধবারই তাঁরা আরজি কর যেতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

আরজিকরের চিকিৎসক মৃত্যুর ঘটনায় মঙ্গলবারই কলকাতা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষর ভূমিকায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। আরজিকর কর্তৃপক্ষ কেন প্রথমে পুলিশে অভিযোগ দায়ের করেননি? অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ছুটিতে না পাঠিয়ে কেন ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষর পদে বসিয়ে দেওয়া হল, শুনানিপর্বে এমনই একাধিক প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। হাইকোর্টের পর্যবেক্ষণ, পুলিশ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কাকে বাঁচাতে চেষ্টা করছে প্রশাসন, প্রশ্ন তুলেছেন তিনি। প্রধান বিচারপতির মন্তব্য, ”রাজ্যের পুলিশ, প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত”। তারপরই কার্যত সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। 

আরও পড়ুন   OPTICALILLUSION: জিনিয়াসদের জন্য এই ধাঁধা, ৩০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করুন ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য

উল্লেখ্য, মঙ্গলবারই সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে, ততদিন বাড়িতেই থাকবেন সন্দীপ ঘোষ। একইসঙ্গে চিকিৎসক-পড়ুয়ারা যে কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছেন, তাকেও সমর্থন করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘ রাজ্যের পুলিশ-প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত! ঘটনার পর ৭২ ঘণ্টা কেটে গেলেও এখনও অবধি প্রিন্সিপালের বয়ান রেকর্ড করা হয়নি। কেউ আইনের ঊর্ধ্বে নন। ওই প্রিন্সিপাল কি এতটাই প্রভাবশালী যে তাকে মাত্র ৪ ঘন্টার মধ্যে অন্য কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হল?’ এরপরই এদিন প্রধান বিচারপতি সরাসরি প্রশ্ন তোলেন, কী করে একজন অধ্যক্ষ পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই অন্যত্র অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন।

#RGkarHospital   

#RGkarPrincipalSandeepGhoshresigned   

#RGkarPrincipalSandeepGhosh   

#RGKARDoctorDeath    

#Latestbengalinews

#CBI  

#CalcuttaHighCourt 

About Post Author