Home » প্রাক্তন অধ্যক্ষের পাশাপাশি নগরপালের গ্রেফতারের দাবি : আরজিকর কাণ্ড ঘিরে শুখেন্দুশেখর -কুণাল সংঘাত

প্রাক্তন অধ্যক্ষের পাশাপাশি নগরপালের গ্রেফতারের দাবি : আরজিকর কাণ্ড ঘিরে শুখেন্দুশেখর -কুণাল সংঘাত

সময় কলকাতা ডেস্ক, ১৮ অগাস্ট :  আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ  সন্দীপ ঘোষের পাশাপাশি কলকাতার নগরপাল  বিনীত গোয়েলের গ্রেফতারের দাবি তুললেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি তার সামাজিক মাধ্যমে  পোস্টে বললেন, সন্দীপ ঘোষের পাশাপাশি কলকাতার সিপি বিনীত গোয়েলকে গ্রেফতার করতে হবে। নিজের এক্স হ্যান্ডেলে  একাধিক অভিযোগ সম্বলিত দাবি তুলেছেন সুখেন্দুশেখর রায়। নগরপালের গ্রেফতার ও জেরার দাবির পাল্টা পোষ্ট করে কুনাল ঘোষ জানালেন, দলের সিনিয়র নেতার এরকম মন্তব্য দুর্ভাগ্যজনক।

তৃণমূলের সাংসদ  শেখর রায় কার্যত সবাইকে চমকে দিয়ে কলকাতার নগরপালের গ্রেফতার ও জেরার দাবি তোলেন সুখেন্দুশেখর রায়। তিনি প্রশ্ন তুলেছেন, কে কে তরুণী চিকিৎসকের আত্মহত্যার খবর ছড়িয়ে ছিলেন? ঘটনার অসুস্থল সেমিনার হলের পাশে কারা ঘরটিকে ভাঙল? একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন সুখেন্দুশেখর রায়। আর এসমস্ত বিষয় নিয়েই সুখেন্দুশেখর রায় রবিবার সকালের আগেই নিজের এক্স স্যান্ডেলে সন্দীপ ঘোষ ও বিনীত গোয়েলকে গ্রেফতার করে তাঁদের জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। প্রসঙ্গত, সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই দুধ অফার ২৩ ঘণ্টা জেলা করেছে সিবিআই। জেরা করার পাশাপাশি, এবার তাঁকে শুধু নয় নগর পাল গ্রেফতার করার দাবি তুললেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

কুণাল ঘোষ এই দাবির বিরোধিতা করে জানিয়েছেন, বলেছেন এই দাবি দুর্ভাগ্যজনক। নগরপালকে গ্রেফতার করার দাবির ক্ষেত্রে তীব্র আপত্তি তুলে কুণাল ঘোষ জানিয়েছেন, কলকাতার নগরপাল ঘটনাটি জানার পরে  যথাযথ ব্যবস্থা নিয়েছেন। অন্যদিকে, বিজেপির তরফে শমীক ভট্টাচার্য বলেছেন, বর্ষিয়ান তৃণমূল নেতা অত্যন্ত সময়োপযোগী  দাবি তুলেছেন।

পাশাপাশি এখন এও দেখার, আর জি কর হাসপাতাল কাণ্ডে মুখ খোলার জন্য পদ গিয়েছিল শান্তনু সেনের।নগরপালের গ্রেফতার চাওয়া সহ কার্যত বেশ কয়েকটি দলীয় অবস্থান বিরোধী  মতামতের জন্য সুখেন্দুশেখর রায়ের ক্ষেত্রে তৃণমূল কোন পথে হাঁটে, এখন সেটাই দেখার।।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর দাবিকে সামনে রেখে আরজিকর নিয়ে সরব কাকলি ঘোষ দস্তিদার

About Post Author