সময় কলকাতা, ১৮ অগাস্ট : আরজিকর হাসপাতাল কাণ্ড নিয়ে যখন রাজ্য ও দেশ নারী নিরাপত্তা নিয়ে উত্তাল তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নির্যাতনের খবর প্রমাণ দিচ্ছে, নারীরা সার্বিকভাবে সুরক্ষিত নয়। বঙ্গ, বিহার,উত্তরাখন্ড ও ওড়িশার পাশাপাশি এবার এক ৬৩ বছরের বিধবাকে ঘৃণ্য গণধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানে। সিরোহি জেলার বিধবাকে গণধর্ষণ কাণ্ডের তদন্তে নেমে রাজস্থান পুলিশ একজনকে আটক করেছে যার নাম অভিযোগে (FIR )নথিবদ্ধ ছিল।
অভিযোগ ,সিরোহি জেলার আবু রোডের কাছে একটি উপজাতীয় এলাকায় ৬৩ বছর বয়সী বিধবা মহিলাকে নির্যাতিতার গ্রামেরই দুই পুরুষ গণধর্ষণ করে। তাদের বিরুদ্ধে ছিনতাই করার অভিযোগ রয়েছে৷ ১৫ অগাস্ট দায়ের করা এফআইআর-এ, নির্যাতিতা প্রবীণা অভিযোগ করেছেন যে অভিযুক্ত মদ্যপ অবস্থায় তার বাড়িতে ঢুকে পড়ে। নিদ্রারতা মহিলাকে মারধর করে, তাকে ধর্ষণ করে এবং তারপরে বাড়ি থেকে ৩০, ০০০ টাকা ছিনতাই করে। শনিবার পুলিশ এফআইআর-এ নাম থাকা এক অভিযুক্তকে আটক করেছে যার নাম প্রভু বলেই জানা গিয়েছে।
আবু রোড রিকো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সীতারাম পানওয়ার জানান, ঘটনাটি ঘটেছে ১৩ আগস্ট। মহিলাটি বাড়িতে একা ছিলেন কারণ কয়েক বছর আগে তাঁর স্বামী মারা গিয়েছে এবং তাঁর কোনো সন্তান নেই।

পুলিশ আধিকারিক জানিয়েছেন,“মহিলা বলেছিলেন যে তিনি রাত ১০ টার দিকে রাতের খাওয়া- দাওয়া করেছিলেন এবং বাড়ির বাইরের অংশে খোলা জায়গায় ঘুমোতে গিয়েছিলেন।রাত ১টার দিকে মুখ ঢাকা দুই ব্যক্তি এসে তাকে মারধর শুরু করে।তারা মহিলার মুখে ঘুষি মারে, যার ফলে তার দাঁত ভেঙ্গে যায় এবং তার পেটেও পা দিয়ে সজোরে লাথি মারে। ” পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন,”আমরা প্রভুকে আটক করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।আরও তদন্ত চলছে।”
#বিধবাকে গণধর্ষণ
আরও পড়ুন উত্তরাখন্ড নার্স ধর্ষণ ও খুন কাণ্ড : অভিযুক্ত গ্রেফতার


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?