সময় কলকাতা ডেস্ক, ১৯ আগস্টঃ আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে পরপর দুবার লালবাজারের তরফে তলব করা হয়েছে সুখেন্দু শেখরকে। লালবাজারের জোড়া তলবের পর এবার গ্রেফতারির আশঙ্কায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। সোমবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে রক্ষাকবচ চেয়ে আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। তিলোত্তমার বিচার ও নারীর স্বাধীনতার দাবিতে গত ১৪ আগস্ট, স্বাধীনতার প্রাক-রাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এরপর শনিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। এক্স হ্যান্ডেলে সুখেন্দুশেখর রায় প্রশ্ন তোলেন, দেহ উদ্ধা রের পর কেন আত্মহত্যা বলা হয়েছিল আরজিকরের ঘটনাকে? দ্বিতীয়ত, ঘটনার তিন দিন পর কেন স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়েছিল? কলকাতা পুলিশের দাবি, স্নিফার ডগ নিয়ে করা সাংসদের মন্তব্য সম্পূর্ণ ভুল।

এরপরই লালবাজারের তরফে নোটিস দেওয়া হয় সুখেন্দুকে। সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে পরপর দুবার তলব করা হয়েছে সুখেন্দু শেখরকে। রবিবার বিকেল ৪টের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তিনি হাজিরা এড়িয়ে যান। পরে সোমবার তাঁকে ফের তলব করা হয়। তবে এদিনও শারীরিক অসুস্থতার কারণে লালবাজারে যাবেন না বলে চিঠি মারফত জানিয়েছেন সুখেন্দু। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ চিঠির সঙ্গে এসএসকেএম আর এইমস-এর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও পাঠিয়েছেন লালবাজারকে। উল্লেখ করেছেন ফুসফুস সংক্রান্ত চিকিৎসা চলছে তাঁর। আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো : বঙ্গ বিজেপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ
এদিকে, আরজিকর কাণ্ডে সোমবার সকালে আচমকাই সিজিও কমপ্লেক্সে পৌঁছন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি জানান, আরজিকরের চিকিৎসক-পড়ুয়াদের কাছ থেকে পাওয়া বেশ কিছু নথি তাঁর কাছে ছিল। তদন্তের স্বার্থে সেই নথি তিনি তদন্তকারীদের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন। সেই কারণেই সিবিআই দফতরে পৌঁছেছেন।
#SukhenduShekharRoy
#Calcuttahighcourt
#RGKARHospitalDoctorDeath
#Latestbengalinews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
পাশের ঘরে বাবা-মা তবুও ১২ ঘন্টা ধরে চলেছে যৌন নির্যাতন! ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর ১০ দিনের পুলিশি হেফাজত