Home » মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো : বঙ্গ বিজেপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো : বঙ্গ বিজেপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

চুমকী সূত্রধর,সময় কলকাতা , ১৮ অগাস্ট : আরজি কর হাসপাতাল কাণ্ডের রেশ না কাটতেই আবার একটি ভয়াবহ ঘটনার সাক্ষী বঙ্গ । এবার সরাসরি বঙ্গ বিজেপির বিরুদ্ধে অভিযোগ। নন্দীগ্রামে মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ছোটানোর অভিযোগ! অভিযোগ উঠল বিজেপি নেতার ও তার দলবলের বিরুদ্ধে। আসরে শাসকদল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী এলাকায় ঘটা এই ঘটনায় শুরু রাজনৈতিক তরজা ।

আরজি কর হত্যাকাণ্ডের জেরে সরব বিরোধীরা। পথে নেমেছে বিজেপি। দফায় দফায় প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল, অবস্থান, ধর্ণায় সামিল বঙ্গ বিজেপি। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারীর এই নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। দাবি উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের। তবে এই আরজি হত্যাকাণ্ডের প্রতিবাদে জানানোর মাঝেই শিরোনামে উঠে আসল নন্দীগ্রামের ঘটনা। এক মহিলাকে বিবস্ত্র করে বেধড়ক পেটানোর অভিযোগ। অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মহিলাকে নগ্ন করে মারধর এবং দৌড় করানোর অভিযোগ বিজেপি নেতা ও তার দলবলের বিরুদ্ধে। নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগরে বাড়ি ওই মহিলার। তাঁর স্বামী চেন্নাইয়ে কাজ করেন। গত পঞ্চায়েত নির্বাচনের আগে এই পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে। কিন্তু পুনরায় বিজেপিতে ফেরার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। গতরাতে বাড়িতে নাবালিকা মেয়ের সঙ্গে ওই গৃহবধূ একা ছিলেন। সেইসময় স্থানীয় কয়েকজন দুষ্কৃতী ও বিজেপি নেতৃত্ব বাড়িতে হামলা করে বলে অভিযোগ। বাড়িতে ভাঙচুর চালানো হয়। ওই মহিলাকে বিবস্ত্র করে মারধর করে ও দৌড় করানো হয়েছে বলে অভিযোগ। ভাইরাল হয়েছে সেই ভিডিও।( যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। )

ভয়াবহ ঘটনার খবর পেয়ে চেন্নাই থেকে বাড়ি ফেরেন মহিলার স্বামী। সমগ্ৰ ঘটনায় তিনি লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিজেপির বুথ সভাপতি তাপস দাসকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। এখন হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। তাঁর শরীরে বিভিন্ন জায়গায় কালশিটে দাগ পড়ে গিয়েছে।

যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নারী নির্যাতনের বিষয়ে সরব হচ্ছেন, সেখানে তাঁরই নির্বাচনী এলাকায় মহিলাদের ওপর এই অমানবিক অত্যাচারের অভিযোগ। আসরে নেমেছে শাসকদল। তৃণমূল নেতা কুণাল ঘোষ ঘটনাটির ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগ করেন, ‘তৃণমূল করার জন্য নির্যাতিতা মহিলাকে নগ্ন করে ৩০০ মিটার ছোটানো হয়’। সেই সঙ্গে তাঁর আরও অভিযোগ এই মহিলার উপর হামলায় ২০ থেকে ৩০ জন যুক্ত ছিলেন। এদিকে, নন্দীগ্রামের
। খবর পেয়ে তড়িঘড়ি চেন্নাই থেকে বাড়ি ফেরেন মহিলার স্বামী। সমগ্ৰ ঘটনায় তিনি লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিজেপির বুথ সভাপতি তাপস দাসকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

বিষয়টিকে পারিবারিক অশান্তির ফলশ্রুতি  হিসেবে ব্যাখ্যা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।একদিকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু  অধিকারীকে তীব্র কটাক্ষ তৃণমূল নেতা শেখ সুফিয়ানের।  তৃণমূলের মতে, বিষয়টিকে পারিবারিক অশান্তি হিসেবে “দেগে দিতে চেয়েছে” জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ, তৃণমূল রাজনৈতিক রঙ চড়াচ্ছে। বিজেপির জেলা কমিটির সদস্য ও স্থানীয় বিজেপি নেতা এমনটাই দাবি করেন। তৃণমূলের পাল্টা অভিযোগ, এবার প্রমাণিত হল বিজেপি নেতারা কোন চোখে মহিলাদের দেখেন!

শুধু এরাজ্যেই নয়, আরজি করে তরুণী চিকিৎসকের ওপর নারকীয় অত্যাচার এবং নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ চলাকালীনই গত কয়েকদিনে বিহার-উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশ-উত্তরাখণ্ড-রাজস্থান সহ একাধিক রাজ্যে ধর্ষণ-গণধর্ষণের ঘটনা শিরোনামে উঠে এসেছে। বিজেপি শাসিত এই রাজ্যগুলিতে মহিলাদের ওপর অমানবিক অত্যাচারের ঘটনা নিয়ে বারবার সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এসবের মাঝেই এবার বাংলাতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী এলাকায় মহিলার ওপর এই পাশবিক অত্যাচারের অভিযোগ বঙ্গ বিজেপির বিরুদ্ধে  প্রকাশ্যে আসায় সুস্পষ্ট বিরোধী রাজনৈতিক দলও তাদের ভাবমূর্তি পরিচ্ছন্ন রাখতে ব্যর্থ। মহিলাদের নিরাপত্তার বিষয়টি যে তিমিরে ছিল সেই তিমিরেই।।

About Post Author