সময় কলকাতা ডেস্ক, ১৯ অগাস্ট : প্রতিবাদ ভালোবাসা দিয়েও হয়। একদিকে ঝাড়গ্রামের ঘটনায় প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকা হাতির ছবি যখন ভাইরাল, যখন অভিযোগ উঠছে, গর্ভবতী হাতিকে জ্বলন্ত লোহা দিয়ে আঘাত করার ফলেই এই ঘটনা, যখন বন্যপ্রাণীর প্রতি বর্বরতায় মুখর পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ তখন উত্তরবঙ্গে হাতিদের পরিয়ে দেওয়া হল রাখি। হাতিকে আগুন দেওয়ার প্রতিবাদ এই ভালোবাসার বন্ধন। ময়নাগুড়ির রামসায় মেদলা ক্যাম্পে অভিনব ভাবে হাতি তথা বন্য জীবের প্রতি প্রীতির বন্ধন হিসাবেই পালিত হল রাখি বন্ধন।

একদিকে ঝাড়গ্রামে যখন বন দফতরের বিরুদ্ধে অভিযোগ অযোগ্য ব্যক্তিদের দিয়ে অনৈতিক উপায়ে হুলা পার্টি গঠন করার, যাদের জন্য বন্যপ্রাণীর উপরে আক্রমণ নেমে আসছে ও ঝাড়গ্রামে পেটে আগুন দিয়ে গর্ভবতী হাতি পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়ছে তখন উত্তরবঙ্গের মেদলা ক্যাম্পে বন্যদের প্রতি ভালোবাসার ছবি ফুটে উঠল রাখি বন্ধন উদযাপনে।
তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে হিসেবে সামনে এসেছে যে, বনমন্ত্রী বীরবাহা হাঁসদার এলাকায় তার নাকের ডগায় হাতির ওপরে অত্যাচার চললেও, মন্ত্রী নীরব থাকলেও, উত্তরবঙ্গে মাহুত বন্ধুরা ছাড়াও হাতির বন্ধু সাধারণ মানুষ।।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম