Home » R G Kar Caseঃ আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল সিবিআই

R G Kar Caseঃ আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল সিবিআই

সময় কলকাতা ডেস্ক, ২০ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি হাসপাতাল। তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে গত মঙ্গলবার থেকেই তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। এবার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল সিবিআই। সোমবার কেন্দ্রীয় এজেন্সিকে অনুমতি দিল আদালত। এই টেস্টের মাধ্যমে বোঝা যায়, যে কেউ মিথ্যা বলছে কিনা। ময়নাতদন্ত রিপোর্ট দেখে অনেকেরই অনুমান, যে অত্যাচারের কথা বলা হয়েছে এবং যেভাবে ধর্ষণ করা হয়েছে, তাতে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। যদিও প্রথম থেকেই নির্যাতিতার বাবা-মা দাবি করে এসেছেন, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও আরও অনেকেই জড়িত। কলকাতা পুলিশও প্রথম থেকেই সে কথা মাথায় রেখেছে। এবার সঞ্জয় রায়ের এই টেস্ট করলে জানা যেতে পারে, ওই দিন ঘটনার সময়ে সে ঠিক কী কী করেছিল, তার সঙ্গে আর কেউ ছিল কিনা এবং আরও নানান তথ্য। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কারও পলিগ্রাফ টেস্ট বা পরীক্ষার মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাসের গতি, নাড়ির স্পন্দন তথা গতি, রক্ত চাপ, শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে ইত্যাদি দেখা হয়। কেউ মিথ্যা কথা বললে তার হৃৎস্পন্দন এবং রক্তচাপের পরিবর্তন ঘটে। তার মাধ্যমেই একটা ইঙ্গিত পাওয়া যায়। সবসময় যে ১০০ শতাংশ সঠিক ফল মেলে তা নয়, তবুও একটা ধারণা করতে পারেন তদন্তকারীরা।

ইতিমধ্যেই আরজকর কাণ্ডের তদন্তে সিকিউরিটি সুপারভাইজার-সহ ১০ জনকে তলব করেছে সিবিআই। অভিশপ্ত ওই রাতে কোন কোন নিরাপত্তারক্ষী কর্মরত ছিলেন। কার কোন কোন ফ্লোরে ডিউটি ছিল, কার্যত তা জানতেই এবার ডিউটি রোস্টার নিয়ে সুপারভাইজারকে তলব করেছে সিবিআই। অন্যদিকে, যে দুই অস্থায়ী নিরাপত্তারক্ষীকে আগেই হাসপাতালের তরফে সাসপেন্ড করা হয়েছিল, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর।

আরও পড়ুন   ঝাড়গ্রামে হাতিকে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ, উত্তরবঙ্গে হাতিকে পরানো হচ্ছে রাখি

প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত শুক্রবারই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করেছিলাম সিবিআই। কিন্তু এদিন সিবিআইয়ের ডাকে সাড়া দেননি তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, সন্দীপ ঘোষ এদিন দুপুরে স্বাস্থ্যভবনে গিয়েছিলেন। প্রায় ঘণ্টাখানেক সেখানে ছিলেন। সেখান থেকে ফেরার পথেই মাঝরাস্তা থেকে তাঁকে পাকড়াও করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় সিবিআই। রাতভর চলে জিজ্ঞাসাবাদ পর্ব। এরইমধ্যে আজ মঙ্গলবার আবারও তাঁকে ডেকে পাঠিয়েছে সিবিআই।

#polygraphtest 

#RGkarHospital   

#RGkarPrincipalSandeepGhoshresigned   

#RGkarPrincipalSandeepGhosh    

#RGKARDoctorDeath   

#Latestbengalinews

About Post Author