Home » জৈন আচার্য চন্দনার পথ ধরে ২৪ বছরে সংসার ছাড়ছেন মানবী আঞ্চলিয়া

জৈন আচার্য চন্দনার পথ ধরে ২৪ বছরে সংসার ছাড়ছেন মানবী আঞ্চলিয়া

সানী রায়, সময় কলকাতা, ১৯ অগাস্ট : স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসে ৩১ বছর বয়সে ভগ্নী নিবেদিতা ভারতে আসেন মানব ধর্মে সকলকে সেবার বাসনায়।  অর্ধশতাব্দী কাল পরে  মাত্র ১৪ বয়সে সংসার ছেড়ে  জৈন ধর্মে দীক্ষা নেন শকুন্তলা যাঁর আজ পরিচিতি আচার্য চন্দনা হিসেবে।  আচার্য চন্দনার দীক্ষা লাভের ৭৩ বছর পরে ২৪ বছর বয়সে জৈন ধর্মে  দীক্ষা লাভ করে  সন্ন্যাসিনী হতে চলেছেন উত্তরবঙ্গের  চ্যাংরাবান্ধার মানবী আঞ্চলিয়া । রীতিমত শোরগোল পড়ে গেলেও স্থিতধী মানবী আঞ্চলিয়া। তিনি মানব ধর্মের সেবায় ব্রতী হতে স্থিতধী।

মাত্র ২৪ বছর বয়সে জৈন সন্ন্যাসিনী  হতে চাওয়া মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা বাজার এলাকার ২৪ বছরের মেয়ে মানবী আঞ্চলিয়া এই মুহূর্তে একটি অসামান্য উদ্দীপনার নাম হয়ে উঠেছেন । তাঁর ভাবনার স্বীকৃতির উদযাপনে চ্যাংরাবান্ধায় একটি অভিনন্দন যাত্রা বেরোয়।  দলমত, ধর্মমত নির্বিশেষে  মানুষজন সামিল হয়েছিলেন। সংসার পরিবার ছেড়ে মাত্র ২৪ বছর বয়সে কেন তিনি সন্ন্যাসিনী  হচ্ছেন সে খবর চাউর হতেই মানবী আঞ্চলিয়াকে দেখতে এদিন অনেকেই ভিড় জমান এই অনুষ্ঠানে।

এরকম নয় যে, মানবীকে ভেসে যেত বাধাহীন বন্ধনে। তবুও সংসারে যাবতীয় ভোগ বিলাসের মায়া ত্যাগ করেছেন তিনি।  মানবীর বাবা অরুণ আঞ্চলিয়া পেশায় একজন ব্যবসায়ী।মা সুনীতা আঞ্চলিয়া গৃহবধু।মেয়ের সন্ন্যাসিনী হওয়ার ইচ্ছাকে গুরুত্ব দিয়েছেন তারাও।এই উদ্যেশ্যেই এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।জানা গিয়েছে ,মানবি আঞ্চলিয়ার সম্পর্কে পিতামহী (বাবার পিসি )সাধ্বী শাসন গর্ব রাজমতিজী নিজে একজন সন্ন্যাসিনী ।মানবী  ৫ সেপ্টেম্বর ঘরবাড়ি ত্যাগ করে রাজস্থানের নোখায় যাবেন।১৬ সেপ্টেম্বর দীক্ষা গ্রহণ করবেন।জৈন ধর্মগুরু আচার্য মহাসর্বণজীর আদেশ অনুসারেই শাসন গর্ব রাজমতিজী মানবী আঞ্চলিয়াকে দীক্ষা দেবেন।  জৈন ধর্মের প্রথম আচার্য চন্দনা যেন ধীরে ধীরে দুয়ার খুলে দিয়েছেন মানবসেবার, যে পথে হাঁটছেন সাধ্বী রাজমতিজী, সেই পথেই হাঁটতে চলেছেন  মানবী আঞ্চলিয়া।।

আরও পড়ুনদুর্গাদের রাত দখল ও নতুন ভোরের শপথ

About Post Author