সময় কলকাতা ডেস্ক, ২২ আগস্ট : আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি আরজিকর হাসপাতাল। কার্যত সে কারণেই সুপ্রিম কোর্ট আরজিকর হাসপাতালের নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছিল। শীর্ষ আদালতের নির্দেশ মত বৃহস্পতিবার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিল CISF। এদিন দুপুর থেকেই সিআইএসএফ বাহিনীর হাসপাতাল চত্বর ও হোস্টেল মোতায়েনের প্রক্রিয়া চলছে।
জানা গিয়েছে, প্রশাসনিক ভবন, এমার্জেন্সি বিল্ডিং,ট্রমা কেয়ার, স্ত্রীরোগ, এসএনসিইউ,ওপিডি,সার্জারি বিল্ডিং-সহ সবকটি হস্টেলে মোতায়েন থাকবে আধা সেনা বাহিনী। এছাড়াও হাসপাতালের যে তিনটি মূল গেট রয়েছে, সেখানেও মোতায়েন থাকছে বাহিনী। গেট ৬- ওপিডি গেটে আধাসেনা থাকবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। জরুরি বিভাগের দুই গেটে বাহিনী থাকবে ২৪ ঘণ্টাই। এর পাশাপাশি বাহিনী মোতায়েন থাকবে অক্সিজেন প্ল্যান্ট, রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম থাকা ঘরেও। এছাড়া এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা কেয়ার, ওপিডি, প্রশাসনিক ভবনে থাকছে মেটাল ডিটেক্টর।
আরও পড়ুন Durand Cup: মিলল পুলিশের অনুমতি, সদস্য সমর্থকদের আবেগকে প্রাধান্য দিয়ে ডুরান্ড ফিরছে কলকাতায়
আরজিকর হাসপাতালের গেস্ট হাউসে সর্বক্ষণের জন্য এসিপি পদমর্যাদার দুই আধিকারিক থাকছেন। অন্যদিকে, আরজিকরের দু’টি ছাত্র নিবাস-সহ নার্সিং হস্টেলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তিন শিফটেই হাসপাতাল চত্বরে থাকবে কিউআরটি (QRT)। ওপিডি-ইমার্জেন্সি বিল্ডিংয়ের প্রতি শিফটের নিরাপত্তায় ছ’জন জওয়ান মোতায়েন থাকবে। একই সঙ্গে বাহিনী পরিচালনায় খোলা হচ্ছে কন্ট্রোল রুম।
আরও পড়ুন ইউজিসি নেট পরীক্ষার দিন “কাকু -ভাইপো” র নবান্ন অভিযান ও ছাত্র আন্দোলনের ডাক
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhoshresigned
#Supreme court
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !