Home » কাঁকুড়গাছিতে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই পরপর ৫টি কারখানা, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

কাঁকুড়গাছিতে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই পরপর ৫টি কারখানা, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

সময় কলকাতা ডেস্ক, ২২ আগস্ট: ফের বিধ্বংসী আগুন খাস কলকাতায়। দাউদাউ করে জ্বলে উঠল একটি প্লাস্টিকের কারখানা। বুধবার মধ্যে রাতে ভয়াবহ আগুন লাগে কাঁকুড়গাছিতে একটি প্লাস্টিক কারখানায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আসে দমকলের ২০টি ইঞ্জিন। রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে এখনও পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে নয়। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হলে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন RG KAR Hospital: আরজিকর কাণ্ডে সিল বন্ধ খামে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত দেড়টা নাগাদ হঠাৎই কাঁকুড়গাছির লোহাপট্টির একটি প্ল্যাস্টিক কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন একটা কারখানা থেকে আরেকটি কারখানায়, তারপরে পরপর পাঁচটি কারখানায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা চত্বর জুড়ে। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সেই সময় কারকাখানার ভিতরে কয়েকজন কর্মী ছিলেন। কর্মীরাই তড়িঘড়ি খবর দেয় দমকলে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিভানোর কাছে হাত লাগায়। কারখানার কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। গোটা এলাকা ফাঁকা করতে শুরু করে তারা। দমকল কর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে নয়। এদিন ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা দেখে বোঝা যাচ্ছে এদিন আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। কীভাবে আগুন লাগল, যদিও তা জানা যায়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। পাশাপাশি খতিয়ে দেখা হবে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কিনা। তবে এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

#Latestbengalinews

#Massivefireattackkankurgachi

About Post Author