Home » বাংলাদেশের বিরুদ্ধে স্বস্তিতে পাকিস্তান

বাংলাদেশের বিরুদ্ধে স্বস্তিতে পাকিস্তান

সময় কলকাতা ডেস্ক, ২২ আগস্ট : রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে স্বস্তিতে পাকিস্তান। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় পাকিস্তান। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করে পাকিস্তান ইনিংস সমাপ্তি ঘোষনা করে। পাল্টা ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২৭ রান।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তানকে ব্যাট করতে পাঠানোর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ আঘাত হানে। টেস্টের প্রথম দিনে বাংলাদেশের দুই বোলার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের দাপটে এক সময় ১৬ রানের মধ্যে তিন উইকেট হারায় পাকিস্তান। আব্দুল্লাহ শফিক, অধিনায়ক শান মাসুদ দ্রুত ফেরেন। বাবর আজম রানের খাতা খুলতেই পারেননি। তাঁকে শূন্য রানে ফেরান শরিফুল। ১১৪ রানের চার উইকেট পড়ার পরে হাল ধরেন সাউদ শাকিল এবং মহম্মদ রিজওয়ান। প্রথম দিনের শেষে তাঁরা অবিচ্ছিন্ন অবস্থায় সাজঘরে ফেরেন। দ্বিতীয় দিনে দুই পাক ব্যাটসম্যান বাংলাদেশের দুর্বল বোলিং লাইনআপকে পাড়া স্তরে নামিয়ে আনেন। চা পানের বিরতির আগে  সাউদ শাকিল ১৪১ রান করে মিরাজের বলে আউট হলেও ততক্ষণে পঞ্চম উইকেটের জুটিতে ২৪০ রান তুলে ফেলেন তিনি ও রিজওয়ান। শাকিল আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন আগা সালমান। দ্বিতীয় দিনের চা পানের বিরতির সময় পাকিস্তান ৫ উইকেটে ৩৬৭ রান তুলে ফেলে।

চা পানের বিরতির পরে আগা সালমান আউট হলেও  দ্রুত রান তোলার দিকে মনোযোগী হয়  পাকিস্তান। শেষ পর্যন্ত  ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করে পাকিস্তান ইনিংস সমাপ্তি ঘোষণা করে। ১৭১ রানে অপরাজিত থেকে যান রিজওয়ান। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ ১২ ওভার ব্যাট করলেও কোনও উইকেট হারায় নি। দ্বিতীয় দিনের শেষে ৪২১ রান এগিয়ে থাকায় স্বস্তিতে পাকিস্তান।

উল্লেখ্য, পাকিস্তান বাংলাদেশের মধ্যে দু টেস্টের সিরিজে দুই দলে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। টেস্টে পাকিস্তানের দায়িত্বভার শান মাসুদকে দেওয়া হলেও বাংলাদেশের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর ওপরেই ভরসা রেখেছেন বাংলাদেশের নির্বাচকরা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’দেশের পাহাড় প্রমাণ ব্যর্থতার পরে দুই দলে একাধিক পরিবর্তন হয়েছে। পাকিস্তান দলে রাখা হয় নি ফকর জামান ছাড়াও অবসর ভেঙে দলে ফেরা মহম্মদ আমির কে।  শ্রীলংকার বিরুদ্ধে খেলা শেষ টেস্ট ম্যাচের দলে চারটি পরিবর্তন করে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামে বাংলাদেশ ।

আরও পড়ুন আরজিকর হাসপাতাল কাণ্ড : “গণধর্ষণ হয় নি”, সিবিআইয়ের ইঙ্গিত

About Post Author