Home » Supreme Court: পশ্চিমবঙ্গ সহ ১৮ টি রাজ্যের মুখ্যসচিবকে তলব সুপ্রিম কোর্টের, হাজিরা না দিলে জারি হবে গ্রেফতারি পরোয়ানা

Supreme Court: পশ্চিমবঙ্গ সহ ১৮ টি রাজ্যের মুখ্যসচিবকে তলব সুপ্রিম কোর্টের, হাজিরা না দিলে জারি হবে গ্রেফতারি পরোয়ানা

সময় কলকাতা ডেস্ক, ২৩ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তারই মধ্যে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। এবার পশ্চিমবঙ্গ সহ ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে জরুরি ভিত্তিতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বৃহস্পতিবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী ২৭ আগস্ট ওই ১৮ রাজ্যের মুখ্যসচিবকে শীর্ষ আদালত হাজিরা দিতে হবে।

আরও পড়ুন   বিকৃত,পশুদের মত প্রবৃত্তির সঞ্জয় অনুশোচনাহীন : সিবিআই

আরও পড়ুন   RG Kar Hospital: আরজিকর কাণ্ডে তিলোত্তমার চার সহকর্মী-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর শিয়ালদহ আদালতের

১৮টি রাজ্যের মধ্যে রয়েছে- পশ্চিমবঙ্গ, ওড়িশা, দিল্লি, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, কেরল, বিহার, গোয়া এবং হরিয়ানা। সূত্র মারফত জানা গিয়েছে, এর আগে একধিকবার ডেডলাইন দেওয়া সত্ত্বেও দ্বিতীয় বিচারবিভাগীয় পে কমিশনের নির্দেশিকা কার্যকর করেনি এই ১৮টি রাজ্য।

আরও পড়ুন   শীর্ষ আদালতের নির্দেশ মত আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিল CISF, কোথায়-কোথায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী?

অভিযোগ , ওইসব রাজ্যে প্রাক্তন বিচারপতি এবং বিচারবিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট নির্দেশিত বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। কয়েকটি রাজ্য সেই নিয়ম কার্যকর করলেও ১৮টি রাজ্যে সেই নিয়ম কার্যকর হয়নি। এর আগে বহুবার মুখ্যসচিবদের তলব করেও সাড়া মেলেনি। জানা গিয়েছে, মুখ্যসচিবরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সুপ্রিম শুনানিতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু সে কথা শুনতে রাজি হননি প্রধান বিচারপতি। তিনি সাফ জানিয়ে দেন, আগামী শুনানিতে হাজিরা দিতেই হবে। হাজিরা না দিলে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: আপনার পর্যবেক্ষণ ক্ষমতা টেক্কা দেবে শার্লক হোমসকে? তাহলে ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে তিনটি পার্থক্য খুঁজে বের করুন

#SupremeCourt  

#chiefsecretariesof18states 

#Latestbengalinews

About Post Author