সময় কলকাতা ডেস্ক, ২৩ আগস্ট : আরজিকর হাসপাতাল চিকিৎসক খুন ও ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায় একজন বিকৃত-কাম (পারভার্ট ) যে পর্নোগ্রাফিতে ভয়ঙ্করভাবে আসক্ত এবং তার জন্তুদের মত পাশবিক প্রবৃত্তি রয়েছে, জানিয়েছেন আরজিকর কাণ্ডের তদন্তকারী এক সিবিআই আধিকারিক। বৃহস্পতিবার সিবিআই আধিকারিক বলেন, জিজ্ঞাসাবাদের সময় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নৃশংস হত্যাকাণ্ডের জন্য বিন্দুমাত্র অনুশোচনা দেখায় নি সঞ্জয়। সে আর জি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনা দ্বিধা ও অনুশোচনা ছাড়াই পুঙ্খানুপুঙ্খভাবে সিবিআইয়ের সামনে বর্ণনা করেছে।
বর্বর লোকটা কোনও অনুতাপ দেখায়নি এবং গড়গড় করে, না আটকে, প্রতি মিনিটের বিশদ বিবরণ দিয়ে সম্পূর্ণ পর্বটি বর্ণনা করেছিল। দেখে মনে হচ্ছে তার কোন অনুশোচনা নেই,” আধিকারিক জানিয়েছেন।
কলকাতার ডাক্তার তার ৩৬ ঘন্টা দীর্ঘ শিফটের সময় হাসপাতালের সেমিনার হলে বিশ্রামে গিয়েছিলেন যখন তিনি আক্রান্ত হন। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে এবং মারাত্মকভাবে মারধর করা হয়েছে। তাঁর ১৬টি বাহ্যিক এবং ৯টি অভ্যন্তরীণ আঘাত ছিল এবং শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছিল।।
আরও পড়ুন ‘বাংলাদেশের বন্যার পেছনে ভারত’, বাংলাদেশের অভিযোগ মানছে না ভারত


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
বারাসাত পুরসভায় পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্ত চান বিধায়ক শঙ্কর চ্যাটার্জী, শুরু চাপানউতোর
অভয়া কাণ্ডের তদন্তের আওতায় আসতে পারেন মমতা