Home » Calcutta High Court: ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় ৩ সদস্যের বিশেষ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় ৩ সদস্যের বিশেষ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সময় কলকাতা ডেস্ক, ২৩ আগস্টঃ ২০১৭ এবং ২০২২ সালের টেট পরীক্ষার প্রশ্ন ভুল মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবার তিন সদস্যের বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটি গঠন করতে হবে। ২০২২ সালে প্রায় ২৪ টি প্রশ্ন এবং ২০১৭ সালে প্রায় ১২টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করেছেন মামলাকারীরা। আদালত নির্দেশ দিয়েছে, প্রশ্নগুলি খতিয়ে দেখে আগামী ১৪ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ওই কমিটিকে।

আরও পড়ুন   এই নিয়ে অষ্টম বার, আরজিকর কাণ্ডে ফের সিবিআই দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

আর যদি ২০১৭ এবং ২০২২ সালের টেট পরীক্ষার প্রশ্ন ভুল বলে প্রমাণিত হয়, তার জন্য নম্বর বাড়ালে উত্তীর্ণ হতে পারেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন,২০১৭ সালের প্রশ্ন ভুল মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশেষ কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখতে হবে। অন্যদিকে, ২০২২ সালের টেটে ২৪টি প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখতে হবে। দুটি নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।

ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় খারিজ করা হয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের নির্দেশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। স্বস্তি পেয়েছেন ১১ হাজার ৭৬৫ জন চাকরি প্রার্থী। প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় প্যানেল প্রকাশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এরপরই শীর্ষ আদালত জানায়, ২০১৪ এবং ২০১৭ সালে প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করেছিলেন, এমন ৯৫৩৩ জনের নামের প্যানেল প্রকাশ করে তাঁদের নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু করতে হবে। পাশাপাশি ২০২২ সালের অপেক্ষারত চাকরিপ্রার্থীদেরও নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন  Nepal Bus Accident: ভারতীয় যাত্রীদের নিয়ে নেপালের নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ১৪

#CalcuttaHighCourt

#RecruitmentcaseofprimaryTET 

#ExpertCommittee

#TETcase  

#Latestbengalinews 

About Post Author