Home » Anwar Ali: আনোয়ার নিয়ে সিদ্ধান্ত ঝুলেই রইল

Anwar Ali: আনোয়ার নিয়ে সিদ্ধান্ত ঝুলেই রইল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ অগস্ট: আনোয়ার জট নিয়ে সিদ্ধান্ত ঝুলেই রইল। বৃহস্পতিবারও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারলনা এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। আগেই ঠিক হয়েছিল আনোয়ার নিয়ে ২২ আগস্ট সব পক্ষের বক্তব‌্য আরও একবার শুনবে তারা। তারপর সিদ্ধান্ত জানাবে। কিন্তু সেটা হল না।

আরও পড়ুন   Calcutta High Court: ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় ৩ সদস্যের বিশেষ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

বৃহস্পতিবারের বৈঠকে মোহনবাগান, আনোয়ার, দিল্লি এফসি আর ইস্টবেঙ্গল চার পক্ষের বক্তব‌্য শোনা হয়। মোহনবাগানে গত মরশুমে খেলেছেন আনোয়ার। নতুন মরশুমে তাঁকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এই দুই পক্ষের কথা শোনার পাশাপাশি আনোয়ার ও তার পুরনো ক্লাব দিল্লি এফসিরও বক্তব্য গুরুত্ব দিয়ে শুনেছে পিএসসি। কিন্তু সব শোনার পরও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কবে এই সিদ্ধান্ত নেওয়া হবে সে ব্যাপারেও এখনও পরিষ্কার করে কিছু জানানো হয়নি।

আনোয়ার আলীর দলবদল নিয়ে সরগরম ময়দানে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। এফসি গোয়া থেকে চার বছরের লোন মোহনবাগানে সই করেন আনোয়ার। তবে এই মরশুমের শুরুতে মোহনবাগান ছাড়ার সিদ্ধান্ত নেন জাতীয় দলের ডিফেন্ডার। কারণ হিসেবে তিনি বলেন, ফিফার নিয়ম নেই কোনও ক্লাবে একবছরের বেশি সময় লোনে থাকা যায়। তাই তিনি মোহনবাগানকে স্থায়ী চুক্তির কথা বলেন। সেই কথা কর্ণপাত করেননি মোহন কর্তারা। এই পরিস্থিতিতে আনোয়ারকে পেতে আসরে নামে ইস্টবেঙ্গল। আনোয়ারের মেন্টর রনজিৎ বাজাজের মধ্যস্থতায় আনোয়ারের সঙ্গে চুক্তিপত্রে সই করিয়ে নেন লাল-হলুদ কর্তারা। কিন্তু মোহনবাগান তাঁকে এনওসি দিতে অস্বীকার করে। শেষ পর্যন্ত প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হন আনোয়ার। তাঁরা জানিয়ে দেন, আনোয়ার যেখানে চাইবেন, সেখানেই খেলবেন। এজন্য তাঁকে প্রয়োজনীয় ‘এনওসি’ দিতে হবে মোহনবাগানকে। সেই সূত্রেই ইস্টবেঙ্গলে সই করেন আনোয়ার। ডুরান্ড কাপে তাঁর নাম রেজিস্ট্রেশনও করানো হয়। কিন্তু মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তাঁর নতুন ক্লাবের সঙ্গে চুক্তির বিষয়টি বৈধ কিনা সেটাই খতিয়ে দেখছে কমিটি।

#AnwarAli 

#AIFFPlayersStatusCommittee 

#EastBengal 

#MohunBagan

#PSC

About Post Author