Home » Road Accident: পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ দুর্ঘটনা , চারচাকা গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু

Road Accident: পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ দুর্ঘটনা , চারচাকা গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু

সময় কলকাতা ডেস্ক , ২৬ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের ১৬ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে। চারচাকা গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাইক। মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একজন। ইতিমধ্যেই ঘাতক চারচাকা গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

আরও পড়ুন   CBI: আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সিজিও-তে তলব প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার সুসিন্দা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দুটি বাইকে করে চারজন বন্ধু বেলদার একটি রেস্তরাঁতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদার সুসিন্দার কাছে পেছন থেকে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে দুটি বাইককে। দুই বাইকে মোট চারজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে শোরগোল পড়ে যায়। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের উপর।

আরও পড়ুন   সন্দীপ ঘনিষ্ঠ ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতেও সিবিআইয়ের হানা, আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই তল্লাশি প্রাক্তন সুপারের বাড়িতেও

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে উদ্ধার করা হয়। এরপর পুলিশ বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরাই একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি এক বাইক আরোহীর অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে অন্যত্র স্থানান্তর করা হয়। এদিকে, পরিস্থিতি বেগতিক বুঝে ঘাতক গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও অবধি প্রাইভেট গাড়ির চালকের কোনও হদিশ মেলেনি।

About Post Author