স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ সেপ্টেম্বর: যোগীরাজ্যে ডার্বি জয় মোহনবাগানের, উচ্ছ্বাসের ঢেউ কলকাতাতেও। ডুরান্ড কাপের ফাইনালে সিনিয়ার দলের হারকে আংশিক ভুলিয়ে দিল জুনিয়াররা। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ১-১ । খেলা গড়ায় টাইব্রেকারে। গোল রক্ষকের একটি দারুন সেভে টাইব্রেকারে বাজিমাত, জয়ী হয় মোহনবাগান।
আরও পড়ুন গ্রেফতার হতেই সন্দীপ ঘোষের সাধারণ সদস্যপদ খারিজ করল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন
লখনউয়ের কেডি সিং স্টেডিয়ামে সিএম কাপের আমন্ত্রিত ম্যাচে মুখোমুখি হয় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। দুটি দলই যুব দলের ফুটবলারদের নিয়ে দল গড়ে। খেলার শুরু থেকেই দুই দল আগ্রাসনের পথে না গিয়ে একটু সাবধানী ফুটবল খেলছিল। তারপর মোহনবাগানই প্রথম আক্রমণাত্বক খেলতে শুরু করে। খেলার ১৮ মিনিটে ইস্ট বেঙ্গলের রক্ষণ ভেঙে বল নিয়ে এগিয়ে যায় মোহনবাগান। ইস্ট বেঙ্গলের বক্সের সামনে ফ্রিকিক পায় সবুজ-মেরুন। ফ্রিকিকে সালাউদ্দিনের ভাসানো বলে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সুহেল ভাট। ম্যাচের প্রথমার্ধে গোল শোধ করার সুযোগ পেলেও সমতা ফেরাতে পারেনি ইস্ট বেঙ্গল।

কেডি সিং স্টেডিয়ামে মাঠের অবস্থা নিয়ে ফুটবল মহলে প্রশ্ন ওঠে। বিভিন্ন জায়গায় ছিল না ঘাস। আবার জায়গায় জায়গায় বড় বড় ঘাস, অস্বস্তিতে ফেলেছিল খেলোয়াড়দের। সামনেই আই লিগ, যেখানে খেলবেন দুই দলেরই কিছু ফুটবলার। তাই মাঠের পরিস্থিতি দেখে চোট পেতে চাননি তারা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ছন্দে ফিরতে দেখা যায় ইস্টবেঙ্গলকে। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। আমনের ক্রসে বিপক্ষের গোলে বল জড়িয়ে দেন ইস্ট বেঙ্গলের মহম্মদ আশিক। এরপর নির্ধারিত সময়ের মধ্যে কেউই আর গোল করতে না পারলে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম দুটি শট নিতে গিয়ে একের পর এক বাইরে মারেন ইস্টবেঙ্গলের তন্ময় ও পিভি বিষ্ণু। মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করেন সার্তো। শিবাজিত দ্বিতীয় শট নিতে এলে তা বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক আদিত্য পাত্র। এরপরে আবার ইস্টবঙ্গলের মুশারফ ও মোহনবাগানের অভিষেক উভয় তাদের অসাধারণ শটে গোল করেন। ইস্টবেঙ্গলের একটি শট বাঁচিয়ে দেয় মোহনবাগানের গোল রক্ষক। টাইসন সিংহের শেষ গোলে জয়ী হয় মোহনবাগান।
#KolkataDerby
#KDSinghStadiuminLucknow
#DurandCupFinal
#KDSinghStadium


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে