Home » ফের নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় জারি সতর্কতা?

ফের নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় জারি সতর্কতা?

সময় কলকাতা ডেস্ক, ৬ সেপ্টেম্বর: ফের নিম্নচাপের জেরে উত্তাল উত্তর বঙ্গোপসাগর। যার ফলে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আপাতত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে। বৃষ্টি হতে পারে হাওড়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায়। জানা গিয়েছে নিম্নচাপটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। যার কারণে শনি ও রবিবার কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সোমবার থেকে ক্রমশ কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য অস্বস্তি আরও বাড়বে। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।  

আরও পড়ুন   আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করল ইডি

হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের কারণে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। শুক্রবার দুপুরের পর থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। কলকাতা ও তার আশেপাশের এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টিও হয়েছে। আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এদিন সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৯ থেকে ৯২ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে, শনি এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা মধ্যপ্রদেশ, অসম, মেঘালয়, গুজরাত, অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্বের বেশিরভাগ রাজ্যে। 

#Weatherupdate 

#Weatherreport

#Latestbengalinews

About Post Author