স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ সেপ্টেম্বর: চুক্তি ভাঙার অপরাধে চার মাসের জন্য নির্বাসিত হয়েছেন আনোয়ার আলি। ছাড় পায়নি তাঁর নতুন দল ইস্ট বেঙ্গল ও প্রাক্তন দল দিল্লি এফসিও। আগামী দুই ট্রান্সফার উইন্ডোতে কোনও ফুটবলারকে দলে নিতে পারবে না তারা। বৃহস্পতিবার পিএসসির এই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একযোগে পিটিশন দায়ের করে তিনপক্ষ। আনোয়ার আলি ইস্যুতে স্থগিতাদেশ চেয়েছে ইস্টবেঙ্গল। পাল্টা দিতে ছাড়েনি সবুজ মেরুনও। আদালতে আবেদন নিয়ে তিন পক্ষের শাস্তি চেয়ে ফেডারেশনে অভিযোগ জানিয়েছে মোহনবাগান।
আরও পড়ুন রেশন দুর্নীতির তদন্তে ফের তৎপর ইডি! বারাসাত, নদিয়া- সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি, নজরে একাধিক চালকল
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আনোয়ার আলিকে চার মাসের নির্বাসনের সিদ্ধান্ত জানিয়েছে। যার বিরুদ্ধে বৃহস্পতিবার মিলিতভাবে আদালতের দ্বারস্থ হয়েছেন আনোয়ার, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। আদালতের কাছে ইস্টবেঙ্গলের জোরালো দাবি করেছে, আনোয়ারের নির্বাসনে স্থগিতাদেশ দিতে হবে। কারণ শনিবার থেকেই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। যেখানে ভারতীয় এই ডিফেন্ডারকে দলের বিশেষ প্রয়োজন। এদিকে ইস্ট বেঙ্গলের আদালতে অর্জির এই পদক্ষেপ ফেডারেশন ও এএফসি-র নিয়মের অবমাননা বলে মনে করেছে সবুজ মেরুন কর্তারা। তাঁদের বক্তব্য ফেডারেশনের অ্যাপিল কমিটি থাকতে আদালতে কেন আদালতের দ্বারস্থ হবে ইস্টবেঙ্গল? কার্যত দিল্লি হাইকোর্টে আপিল করা নিয়ে তিন পক্ষের কঠিন শাস্তির দাবি করেছে মোহনবাগান।

উল্লেখ্য, দিল্লি এফসি থেকে লোন চুক্তিতে মোহনবাগানে চার বছরের জন্য নাম লিখিয়েছিলেন জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলি। এদিকে সেই চুক্তি শেষ হওয়ার আগেই মোহনবাগান ছেড়ে কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গলে সই করেন তিনি। যা নিয়ম বিরোধী বলে ফেডারেশনে ও পিএসসির কাছে অভিযোগ জানায় সবুজ মেরুন। ঘটনা বিবেচনা করে মঙ্গলবার আনোয়ারকে চার মাসের নির্বাসন ও ইস্টবেঙ্গলের সঙ্গে মিলিত ভাবে ১২.৯ কোটি টাকার জরিনামার সাজা শোনায় পিএসসি। যেহেতু দিল্লি এফসি থেকে লোন চুক্তিতে বাইরের ক্লাবে খেলছিল আনোয়ার তাই তাঁর আচরণের ফল ভোগ করতে হবে রঞ্জিত বাজাজের দলকেও। আগামী দুই ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনও ফুটবলারকে দলে সই করাতে পারবে না দিল্লি এফসিও। একই বিধান ইস্ট বেঙ্গলের জন্যেও। তবে আপাতত আনোয়ারের নির্বাসনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে দুই দল। সূত্রের খবর শুক্রবার এই মামলার শুনানি।
#EastBengal
#AnwarAli
#AppealCommittee
#Delhi FC
#DelhiHighCourt
#AllIndiaFootballFederation


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের