Home » রেশন দুর্নীতির তদন্তে ফের তৎপর ইডি! বারাসাত, নদিয়া- সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি, নজরে একাধিক চালকল

রেশন দুর্নীতির তদন্তে ফের তৎপর ইডি! বারাসাত, নদিয়া- সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি, নজরে একাধিক চালকল

সময় কলকাতা ডেস্ক, ১৩ সেপ্টেম্বরঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে , ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতির তদন্তে শুক্রবার ভোর থেকে কলকাতা, হাওড়া-সহ মোট সাতটি জায়গায় ইডির হানা। নজরে রয়েছে একাধিক চালকল। এদিন কল্যাণী, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, পশ্চিম মেদিনীপুরের বেলদা এবং উত্তর ২৪ পরগনার বারাসাত ও দেগঙ্গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক দল। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার বারাসাতে খাদ্য দফতরের আধিকারিক রুদ্রনীল পালিতের আবাসনে হানা দেয় ইডি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের খাদ্যমন্ত্রী থাকাকালীন রুদ্রনীল উত্তর ২৪ পরগনা জেলা খাদ্য পরিদর্শকের দায়িত্বে ছিলেন।

একইসঙ্গে এদিন দেগঙ্গার একটি সমবায় ব্যাঙ্কেও হানা দেন ইডির আধিকারিকরা। এক মহিলা সহ পাঁচজন আধিকারিক দেগঙ্গার হামাদামা বাজার এলাকায় আজিজনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে হানা দিয়েছেন।

আরও পড়ুন OPTICAL ILLUSION: মাত্র ১ শতাংশ নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন, আপনিও চেষ্টা করে দেখুন

নদিয়ার কল্যাণীতেও খাদ্য পরিদর্শক কালমা হেমব্রমের বাড়িতে শুক্রবার সকালে ইডির চার সদস্যের একটি দল হানা দেন। ইতিমধ্যেই সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তির তালিকাও রয়েছে কেন্দ্রীয় আধিকারিকদের নজরে। একইসঙ্গে কল্যাণীতে রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের চাল এবং আটা কলেও অভিযান চালিয়েছে ইডি।
এছাড়া, রেশন দুর্নীতির তদন্তে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সোনাখালিতে রাধাকৃষ্ণ রায়ের চালের গুদামে তল্লাশি চালান কেন্দ্রীয় আধিকারিকেরা।

উল্লেখ্য, রেশন দুর্নীতিকাণ্ডে আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁদের জিজ্ঞাসাবাদের পরই উঠে এসেছিল বারিক বিশ্বাস, রাধাকৃষ্ণ রায়, রুদ্রনীল পালিত, আনিসুর রহমান, মুকুল রহমানদের নাম। এঁরা সকলেই চালকলের মালিক, এছাড়া বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত।

#RationCorruptioncase

#BakiburRahman

#Latestbengalinews

#JyotipriyoMallik

#ED

About Post Author