Home » Female Doctor Threatened: “ইহা পে আর জি কর হো জায়েগা!” ফের মহিলা ডাক্তারকে হুমকি, প্রতিবাদে নেমেছেন বেসরকারি হাসপাতালের ডাক্তাররা

Female Doctor Threatened: “ইহা পে আর জি কর হো জায়েগা!” ফের মহিলা ডাক্তারকে হুমকি, প্রতিবাদে নেমেছেন বেসরকারি হাসপাতালের ডাক্তাররা

সময় কলকাতা ডেস্ক, ১৩ সেপ্টেম্বরঃ আরজিকর কাণ্ডে (RG Kar Incident) ন্যায় বিচার পেতে এখনও রাস্তায় জুনিয়র ডাক্তাররা। এরইমধ্যে আবার মহিলা ডাক্তারকে যৌন হেনস্থার হুমকি দেওয়ার অভিযোগ উঠল। বাইপাসের ধারে একনামকরা বেসরকারি হাসপাতালে ঘটেছে এই ঘটনা। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। রোগী ভর্তি বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এক অভিযুক্তকে।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: মাত্র ১ শতাংশ নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন, আপনিও চেষ্টা করে দেখুন

আরও পড়ুনঃ আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাট থেকে উদ্ধার উত্তরপত্র, টেন্ডারের কপি

আরও পড়ুনঃ নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ায় এবার রাষ্ট্রপতিকে চিঠি জুনিয়র চিকিৎসকদের

সম্প্রতি আরজিকর হাসপাতালে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়। যা নিয়ে পথে নেমে প্রতিবাদে সরব হয়েছে নাগরিক সমাজ। সেই ঘটনার প্রসঙ্গ টেনে আরও একজন কর্তব্যরত মহিলা ডাক্তারকে হুমকি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত হুমকি দিয়ে বলেছেন, “ইহা পে আর জি কর হো জায়েগা।” যার বাংলা অর্থ, “এখানে আরজি কর হয়ে যাবে।” অর্থাৎ আরজিকরের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি হবে। হাপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউ বিভাগের সামনে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটেছে ঘটনাটি। খবর পেয়েই হাসপাতালের সমস্ত চিকিৎসকরা একজোট হয়ে নেমেছেন প্রতিবাদে। হাসপাতালে উপস্থিত রোগীদের যাবতীয় চিকিৎসা অব্যাহত থাকবে। তবে নতুন কোনও রোগীকে ভর্তি নিতে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডাক্তাররা ।

আরও পড়ুনঃ আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাট থেকে উদ্ধার উত্তরপত্র, টেন্ডারের কপি

আরও পড়ুনঃ আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে CBI-র হানা

বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তরফে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একইসঙ্গে ডাক্তাররা জানিয়েছেন, অভিযুক্ত হাসপাতালের ভিতরেই ঘুরে বেড়াচ্ছে। তাঁকে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে, হাসপাতালে ভর্তি হবে না নতুন একজন রোগীও। পুলিশ বিষয়টি নিয়ে যথেষ্ট তৎপরতার সঙ্গেই তদন্তে নেমেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে বেলেঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। পুলিশের হাতে আটক সেই অভিযুক্ত হাসপাতালে ভর্তি এক রোগীর পরিবারের সদস্য, খবর পুলিশ সূত্রে।

About Post Author