Home » ধর্নামঞ্চে হামলার আশঙ্কা!ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত, স্বাস্থ্য ভবনের বাইরে বৃদ্ধি করা হল পুলিশি নিরাপত্তা

ধর্নামঞ্চে হামলার আশঙ্কা!ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত, স্বাস্থ্য ভবনের বাইরে বৃদ্ধি করা হল পুলিশি নিরাপত্তা

সময় কলকাতা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর: পাঁচ দফা দাবিতে গত মঙ্গলবার রাত থেকেই স্বাস্থ্য ভবনের সামনে কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনকারীদের সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না করা হবে, অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। এবার সেই ধর্নামঞ্চে হামলার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হল। সেইসঙ্গে স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র চিকিৎসকদের অবস্থানে নজরদারির জন্য বিভিন্ন প্রান্তে প্রায় ১৪ টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে একটি অভিয়ো প্রকাশ করে জানান, স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের আন্দোলনে হামলা চালানোর পরিকল্পনা চলছে। যাতে শাসকদলের উপর সেই হামলার দায় চাপানো যায়। পাল্টা চিকিৎসাকরাও বৈঠক করে। তারা জানায় কোনও দলের মুখপাত্র কি বলল তার প্রশ্নের উত্তর তারা দিতে ইচ্ছুক নয়।

আরও পড়ুন  Mohun Bagan vs Mumbai City FC: দুই গোলে এগিয়ে গিয়েও পুরনো রোগে আটকে গেল মোহনবাগান

এসবের মাঝেই কুণাল ঘোষের ভাইরাল অডিও ক্লিপ পোস্টকে কেন্দ্র করে বিধান নগর পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। তারপরেই শুক্রবার যাদবপুরের গরফা এলাকা থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করে বিধাননগর গোয়েন্দা পুলিশ। ধৃতকে জেরার সূত্র ধরেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে শনিবার কলতান দাশগুপ্তকে  গ্রেফতার করে পুলিশ। সঞ্জীব এবং কলতান দু’জনকেই শনিবার আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই ষড়যন্ত্রের ঘটনায় আরও কয়েকজনের যুক্ত থাকার খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।

প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত শুক্রবার লালবাজারের কাছে ফিয়ার্স লেনে রাত জেগেছিলেন বাম কর্মী-সমর্থকেরা। শুক্রবার সেখানে সারা রাত ছিলেন কলতান। শনিবার ভোর ৫টা নাগাদ সেখান থেকে কলতানকে বেরিয়ে যেতে দেখেন সিপিএম কর্মীরা। সূত্রের খবর, কলতানের সঙ্গে ছিলেন অপর এক সিপিএম নেতা সংগ্রাম চট্টোপাধ্যায়। এরপর তাঁরা একটি ট্যাক্সি করে দক্ষিণ কলকাতার দিকে রওনা হতেই টালিগঞ্জ ফাঁড়ির কাছে সেই ট্যাক্সি ঘিরে ফেলে পুলিশ। প্রাথমিক ভাবে দু’জনকেই আটক করা হয়। পরে সংগ্রামকে ছেড়ে দেওয়া হলেও কলতানকে গ্রেফতার করে পুলিশ।

#DYFIleaderKaltanDasgupta  

#RGKarProtest   

#RGkarHospital   

#RGKARDoctorDeath    

#Latestbengalinews  

About Post Author