সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বরঃ বীরভূমের ময়ূরেশ্বরে মর্মান্তিক খুনের ঘটনায় গ্রেফতার আরও ন’জন। অভিযোগ, শুক্রবার ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে বাড়ি থেকে টেনে বার করে পিটিয়ে খুন করেছিল কয়েকজন গ্রামবাসী। দু’দিন পর গ্রামের সেচ নালা থেকে তাদের মৃত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে শনিবারই পনেরো জনকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার ধৃতদের তালিকায় যুক্ত হয়েছে আরও সাত জন, যার মধ্যে রয়েছে একাধিক মহিলারা।

আরও পড়ুনঃ আরজিকর খুন ধর্ষণ কাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি
রাজ্যে এই প্রথম নয়। অতীতেও এই ধরনের মর্মান্তিক ঘটনার উদাহরণ রয়েছে । ঝাড়গ্রামে ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে গলা কেটে খুন করা হয়েছিল। ঘটনায় দোষী ব্যক্তির মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছিল ঝাড়গ্রাম জেলা আদালত। আবার সেই বর্বরতার পুনরাবৃত্তি। বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিসরা গ্রামের আদিবাসী পাড়ায় দুই মহিলাকে ডাইনি সন্দেহে খুন করা হয়। তাদের নাম লোদগি কিসকো এবং ডলি সোরেন। জানা গিয়েছে, শুক্রবার রাতে গ্রামের লোকজন একজোটে তাঁদের বাড়ি ঘেরাও করে। টানতে টানতে বাড়ি থেকে বার করা হয় দুই মহিলাকে। দড়ি দিয়ে বাঁধা হয় খুঁটির সঙ্গে। তার পর গ্রামের সকলে মিলে তাঁদের লাঠি দিয়ে মারধর করেন। পাশাপাশি উঠেছে ধারালো অস্ত্র দিয়েও আঘাতের অভিযোগ। ঘটনা সামনে আসতেই ময়ূরেশ্বর থানার পুলিশ বাহিনী তদন্ত শুরু করে। গ্রাম সংলগ্ন সেচ নালা থেকে দুই মহিলার দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য দেহ দু’টি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় সঙ্গে যুক্ত ছ’জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শনিবার পর্যন্ত গ্রেফতার হয়েছিল মোট পনেরো জন। আজ পুলিশ একাধিক মহিলা সহ গ্রেফতার করেছে ন’জন অভিযুক্তকে।
আরও পড়ুনঃ আরজিকর-সহ রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা মমতার
এই যুগে দাঁড়িয়েও ডাইনি অপবাদে পিটিয়ে খুনের মত ঘটনা বর্বরতার পরিচয়। গ্রামে এধরনের মধ্যযুগীয় কুসংস্কার দূর করতে হলে এর বিরুদ্ধে পর্যাপ্ত শিক্ষার প্রসার প্রয়োজন। রাজ্য জুরে যেখানে নারি সুরক্ষার স্লোগান উঠছে দিকে দিকে, সেখানে দু’ই নারিকে বিনা অপরাধে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার অন্য নারিরাই! ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে তাঁদের কঠোর শাস্তি দাবি করেছেন গ্রামবাসীদের একাংশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, আর কেউ যুক্ত থাকলে অবিলম্বেই তাকেও গ্রেফতার করা হবে, জানিয়েছে পুলিশ।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ