সময় কলকাতা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর : আরজিকর ধর্ষণ – খুন কাণ্ডে এবার কার্যত সরাসরি অভিযুক্ত হয়ে পড়লেন সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কে আর জি কর হাসপাতালের খুন ও ধর্ষণকাণ্ডে গ্রেফতার করল সিবিআই । আগেই তাঁকে টেন্ডার দুর্নীতি কান্ডে গ্রেফতার করা হয়েছিল। ফলে,সন্দীপ ঘোষের হাতের বেড়ি আরও শক্ত হয়ে বসল। তাঁকে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করার পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিত মণ্ডলকেও খুন এবং ধর্ষণকাণ্ডে গ্রেফতার করা হয়েছে । সিবিআই ধৃত দুজনের বিরুদ্ধে আরজি কর খুন ও ধর্ষণ হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে উল্লেখযোগ্যভাবে জানিয়েছে , তাঁরা দুজনেই এই হত্যাকাণ্ডকে লঘু করে দেখানোর চেষ্টা করেছিলেন ।
তাৎপর্যপূর্ণভাবে খুন ও ধর্ষণকাণ্ডের পরবর্তী সময়ে তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছিল তাতেই কার্যত সিলমোহর দিয়ে শনিবার সিবিআই দুজনকে গ্রেফতার করে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিত মণ্ডল ও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে হত্যাকাণ্ড লঘু করে দেখানো এবং সময়োপযোগী ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আনছে সিবিআই। এরফলে আরজি কর খুন ও ধর্ষণকাণ্ডে সঞ্জয় রায়ের পরে সন্দীপ ঘোষ ও অভিজিত মন্ডলকে গ্রেফতার করায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ ।।


More Stories
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
বারুইপুর কাণ্ডে তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ ব্যবস্থা : সুকান্ত