Home » UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগে তাণ্ডবে ফুটবল বায়ার্নের, নজির গড়লেন হ্যারি কেন

UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগে তাণ্ডবে ফুটবল বায়ার্নের, নজির গড়লেন হ্যারি কেন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ সেপ্টেম্বরঃ দুরন্ত ছন্দে বায়ার্ন মিউনিখ। বুন্দেশলিগায় তিন ম্যাচের সবকটিতেই জিতে এই মুহূর্তে লিগ শীর্ষে রয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। এবার চ্যাম্পিয়ন্স লিগেও বিধ্বংসী মেজাজে দেখা গেল তাঁদের। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ডায়নামো জাগ্রেবকে ৯-২ গোলে উড়িয়ে দিল দ্যা রেডসরা। একাই চারটি গোল করলেন হ্যারি কেন। সেই সঙ্গে লিখলেন নতুন ইতিহাস।

ডায়নামো জাগ্রেবের বিরুদ্ধে গোটা ম্যাচে আধিপত্য দেখায় বায়ার্ন। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। ৫৭ মিনিটে দক্ষ স্ট্রাইকারের প্রমাণ দিয়ে দ্বিতীয় গোল করেন ইংল্যান্ড তারকা। ম্যাচের ৭৩ ও ৭৮ মিনিটে পেনাল্টি থেকেই আরও দুটি গোল করেন কেন। এই ম্যাচে জোড়া গোল করেছেন ইংল্যান্ডের উইঙ্গার মাইকেল ওলিসে। এছাড়াও বাকি তিনটি গোল করেন রাফায়েল গুয়েরেইরো, লেরও সানে ও লিওন গোরেৎজকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি গোল শোধ করে ছিল ডায়নামো। কিন্তু বায়ার্নের দাপটে তা কাজে আসেনি। 

আরও পড়ুুনঃ UEFA Champions League: আজ থেকে শুরু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, প্রথম ম্যাচেই মাঠে নামবে জুভেন্তাস

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: আপনি কি মেধাবী পর্যবেক্ষক, তা হলে ৩৫ সেকেন্ডে মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: আপনার মধ্যে থাকা শার্লোক হোমসের পর্যবেক্ষণ ক্ষমতাকে কাজে লাগিয়ে ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

গতবছর দলবদল করে ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন ইংল্যান্ডের জাতীয় দলের তারকা। নতুন ক্লাবেও দুরন্ত ছন্দে দেখা যাচ্ছে ৩১ বছরের ফুটবলারকে। ইতিমধ্যে জার্মান জায়ান্টসদের হয়ে ৫০ ম্যাচে ৫৩ গোল করে ফেলেছেন হ্যারি। এ বার আরও এক নতুন নজির গড়লেন। মঙ্গলবার ডায়নামোর বিরুদ্ধে চার গোল করার সঙ্গে সঙ্গে তিনি হয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল করা ইংরেজ ফুটবলার। ছাপিয়ে গেলেন ইংল্যান্ড কিংবদন্তি হ্যারি কেনকে। চ্যাম্পিয়ন্স লিগে মোট ৩০ গোল রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার রুনির। ডায়নামোর বিরুদ্ধে চার গোল করায় কেনের গোলসংখ্যা দাঁড়াল ৩৩। এই ম্যাচে মোট ১১ টি গোল করলেন দুই দলের ফুটবলাররা। যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একম্যাচে হওয়া দ্বিতীয় সর্বোচ্চ গোল।

About Post Author