সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টৈম্বরঃ আবারও জামিন পেলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরুপাচার মামালায় গ্রেফতার হওয়ার পর দু বছরেরও বেশি সময় কেটে গিয়েছে জেলে। কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন মেয়ে সুকন্যা মণ্ডল। এবার তিহাড় জেল থেকে জামিন পেলেন বাবা অনুব্রতও। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। সিবিআইয়ের পর এবার ইডির মামলাতেও তাঁর জামিন মঞ্জুর করা হল। বীরভূমে তিনি ‘কেষ্ট’ বলেই পরিচিত।
আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রী বলার পরেও জল ছাড়ছে ডিভিসি’, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মোদিকে ৪ পাতার চিঠি মমতার
আরও পড়ুনঃ তিরুপতি মন্দিরের লাড্ডুতে গরুর চর্বি, কে দায়ী? রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন জেপি নাড্ডা
গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগস্ট অনুব্রতকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় আসানসোলের সংশোধনাগারে। সেখান থেকে তিহাড় জেলে স্থানান্তরিত করা হয়। এই মামলায় ওই বছরের নভেম্বর মাসে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরের বছর গরুপাচার মামলায় অনুব্রত কন্যা সুকন্যাতেও গ্রেফতার করে ইডি। তার পর তিহাড় জেলে একসঙ্গে ঠাঁই হয়েছিল বাবা এবং কন্যার। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করেন গোয়েন্দারা। গ্রেফতার হওয়ার পর বারবার জামিনের আর্জি জানিয়েছিলেন অনুব্রতর আইনজীবী। সওয়াল করেছিলেন একই মামলায় বাকি অভিযুক্তরা জামিন পেয়ে গেলেও কীভাবে তাঁর মক্কেল জামিন পাচ্ছেন না। অপরদিকে গ্রেফতার হওয়া তৃণমূল নেতাকে প্রভাবশালী তকমা দিয়ে বারবার তাঁর জামিনের বিরোধীতা করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীরা। এছাড়াও তাঁরা জানান যে অনুব্রতই এই গরুপাচার মামলায় মূল অভিযুক্ত। অনুব্রতর জামিনের আবেদন বারবার নাকচ করে দেয় আদালত। সম্প্রতি সিবিআইয়ের দায়ের করা মামলায় অনুব্রতকে জামিন দেন দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু ইডির মামলায় তিনি জামিন পাননি। তাই তাঁকে থাকতে হয়েছিল শ্রীঘরেই। শুক্রবার সেই মামলাতেও জামিন মিলল। ফলে পুজোর আগেই সম্ভবত বীরভূমে ফিরবেন কেষ্ট মণ্ডল।
মেয়ে সুকন্যার জামিনের পরেই উৎসব শুরু হয়ে গিয়েছিল অনুব্রতর অনুগামীমহলে। কেষ্ট অনুরাগীদের বলতে শোনা গিয়েছিল, “এবার কেষ্টদার জামিনের অপেক্ষায় রইলাম। আশা করছি খুব তাড়াতাড়ি ঘরে ফিরবেন তিনি।” এবার তাঁদের আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেল। কারণ দুবছর জেলে কাটানোর পর নিজের গড়ে ফিরছেন অনুব্রত মণ্ডল। দুর্গাপুজোর আগেই ঘরে তাঁর ফেরার খবরে উচ্ছ্বসিত জেলার তৃণমূল কর্মীরা।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
দিল্লি গেলেন অভিষেক