Home » দ্বিতীয় ম্যাচে হেরেও সিরিজ হাতছাড়া দক্ষিণ আফ্রিকার, নতুন নজির গড়লেন গুরবাজ

দ্বিতীয় ম্যাচে হেরেও সিরিজ হাতছাড়া দক্ষিণ আফ্রিকার, নতুন নজির গড়লেন গুরবাজ

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২১ সেপ্টেম্বর: যবনিকা পতন দক্ষিণ আফ্রিকার। আফগানিস্তানের বল-ব্যাট উভয় বিভাগের চোখ ধাঁধানো পারফরমেন্স কার্যত দুরমুশ করে দিল প্রোটিয়াদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমেই এগিয়ে গিয়েছিল গুরবাজরা। শুক্রবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের দেওয়া ৩১১ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে গেল প্রোটিয়াদের ব্যাটিং। গো হারা হেরে সিরিজ হাত ছাড়া করল গত ওডিআই বিশ্বকাপের সেমি ফাইনালিস্টরা। প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে আফগানিস্তানের পরপর ইউকেট হারানো দেখে মনে হয়েছিল মার্করামরা প্রত্যাবর্তন করবে। যদিও তা পারেনি। তবে এদিন দ্বিতীয় ম্যাচে যেন খেলায় ছিলই না আফ্রিকার দল। একতরফা ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করল রশিদরা।

আরও পড়ুন  RG KAR Case: সন্দীপের নার্কো অ্যানালিসিসের আর্জিতে এবার আদালতের দারস্থ হবে সিবিআই

সারজাহে টসে জিতে ব্যাট করার সিদ্বান্ত নেয় আফগান অধিনায়ক হাজমাতুল্লাহ শাহিদী। রিয়াজ হাসানের সঙ্গে ওপেন করতে নেমে নতুন নজির গড়লেন বাইশ বছরের রহমানুল্লাহ গুরবাজ। এদিন ১০৭ বলে নিজের সেঞ্চুরি পূর্ন করেছেন কেকেআর তারকা। ওয়ানডে কেরিয়ারে এটি তাঁর সপ্তম সেঞ্চুরি। এর সঙ্গে, তিনি এখন আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি করা খেলোয়াড়ও হয়েছেন। এরপর রিয়াজ ২৯ রানে সাজঘরে ফিরে গেলে ব্যাট হাতে মাঠে নামেন রহমত। তিনি ৬৬ বলে করেছেন ৫০ রান। এরপর এক ঝড় উঠেছিল শারজাহ স্টেডিয়ামে। ঝড়ের নাম আজমাতুল্লাহ। তাঁর মাত্র ৫০ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে দক্ষিন আফ্রিকার সামনে ৩১১ রানের বড় টার্গেট রাখে জনাথন টর্টের দল। যে টার্গেটের আশেপাশেও পৌঁছতে পারেনি বাভূমারা। ১৩৪ রানেই দশ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় তাঁরা। দলের হয়ে সব থেকে বেশি রান করেছেন অধিনায়ক বাভূমা। তাঁর সংগ্রহ ৪৭ বলে ৩৮।

উল্লেখ্য, আগের বছর ভারতে হয়েছিল ওডিআই বিশ্বকাপ। সেখানে দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স বেশ নজর কেরেছিল ক্রিকেট সমালোচকদের। তবে চলতি আফগানিস্তান সিরিজে প্রোটিয়াদের এই চূড়ান্ত অসফলতায় প্রশ্ন উঠছে দলের বল-ব্যাট উভয় বিভাগ নিয়েই। অপরদিকে আফগানিস্তানের মত তুলনামূলক দুর্বল দলের এই অসাধারণ প্রদর্শন নজর করেছে ক্রিকেট মহলে।

#AfgVsRsa  #ICC  #Cricket #AfghancaptainHazmatullahShahidi

About Post Author