সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডের তদন্তে একাধিক পুলিশ কর্মী ও চিকিৎসকদের আগেই সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই কর্তারা। এ বার তাঁরা তলব করলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর কর্তারা বিধায়ককে সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরার আদেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী সকাল ১১টার আগেই সেখানে পৌঁছে গিয়েছেন তিনি। আরজি করে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায়র তদন্তে এবার তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করবে সিবিআই।

আরও পড়ুন: ‘ বাংলার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি দায়ী নয়’, মমতাকে কড়া চিঠি রাজ্যপাল বোসের
সিবিআইয়ের নির্মলকে তলব করার প্রধান কারণ হল, আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাড়ি যে এলাকায় তা নির্মল ঘোষের বিধানসভার অন্তর্গত। কার্যত, গত ৯ অগস্ট যেদিন আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের মৃত দেহ উদ্ধার হয়েছিল, সেদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন বিধায়ক। তাই তাঁর কাছে কোনও নতুন তথ্য পাওয়া যেতে পারে মনে করেই বিধায়কের বয়ান রেকর্ড করতে চায় তদন্তকারীরা। এদিন সিজিওতে ঢোকার আগে সংবাদ মাধ্যমকে নির্মল বলেছেন, ‘‘যে মেয়েটির সঙ্গে ঘটনাটি ঘটেছে ওঁ আমার এলাকার বাসিন্দা ছিল। তাই আমার কিছু জিনিসপত্র জমা দেওয়ার আছে তদন্তকারীদের কাছে। তাই আজ এসেছি।’’ এর আগে ঘটনার দিন আরজি কর হাসপাতাল থেকে সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন, “এটি একটি নৃশংস ঘটনা। কলকাতার কমিশনার ও পুলিশের বড় কর্তারা এসেছেন। আমরা অপরাধীকে ধরার জন্য যা কিছু করণীয়, তা করব”।
উল্লেখ্য, আরজি করে ধর্ষণ-খুনের ঘটনায় ইতিমধ্যেই সিবিআই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে। আদালতের নির্দেশে তাঁরা দু’জনেই এখন সিবিআই হেফাজতে রয়েছেন। আদালতের সম্মতি পেলে শীঘ্রই সন্দীপের নার্কো অ্যানালিশিস টেস্ট করাবে তদনকারীরা। এছাড়াও এই মামলায় গত শনিবার চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে কে সিজিওতে তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। টালা থানার এক এসআইও রবিবার হাজিরা দিয়েছিল সিজিওতে। নির্যাতিতার ময়নাতদন্ত করেছিলেন যে চিকিৎসক, তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ বার সিবিআই দফতরে করতে ডাকা হয়েছে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের