সময় কলকাতা ডেস্ক, ২৭ সেপ্টেম্বরঃ দীর্ঘ টালবাহানার পর রাজ্যে এসে পৌঁছল পদ্মার ইলিশ। বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের রূপালি শস্য নিয়ে ভারতে প্রবেশ করে দুটি ট্রাক। সেই বাংলাদেশের ইলিশ এল হাওড়ায়। শুক্রবার সকাল থেকেই হাওড়ার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের ‘রুপোলি শস্য’। হাওড়ার পাশাপাশি, শিলিগুড়ি, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে দেখা মিলছে ইলিশ। তবে ঘোষণার তুলনায় কিছুটা কম পরিমাণ ইলিশ পাঠানো হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর। খুচরো বাজারগুলিতে যাচ্ছে মাছ। কিন্তু হাওড়ার বিক্রেতাদের মতে, দাম খানিকটা বেশি হওয়ায় সবাই খেতে পারবে নাকি সন্দেহ ! এই মাছের দাম কতটা মধ্যবিত্তের নাগালের মধ্যে, তা নিয়ে সংশয়ে মৎস্যবিক্রেতারা।

গতবারেও দুর্গা পুজোর আগে বাংলাদেশ থেকে ৫ হাজার মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছিল। সেখানে ইউনুসের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ বিভাগের উপদেষ্টা ফরিদা আখতার গত ৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছিলেন, দুর্গা পুজোর আগে ভারতে কোনও ইলিশ পাঠানো হবে না। পরিষ্কার ভাবে জানিয়েছিলেন, ইলিশ অত্যন্ত সুস্বাদু মাছ। দেশের মানুষের চাহিদা মিটলে তারপরে রফতানির কথা ভেবে দেখা যাবে। প্রতি বছর যা সৌজন্য উপহার হিসেবে পাঠানো হতো শেখ হাসিনার তরফে। ক্ষমতার হাতবদল হতেই এই রীতিতে ছেদ পড়তে চলেছিল। তা নিয়ে দুদেশের মধ্যে হালকা তিক্ত পরিবেশও তৈরি হয়েছিল। এসবের মাঝেই ইলিশ পাঠানো হবে না, বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতে হইহই পড়ে গিয়েছিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। সেকারণেই অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপ কিনা, তা নিয়েও জল্পনা হয়েছিল বিভিন্ন মহলে। কিন্তু আচমকাই সিদ্ধান্ত বদলে ফেলে বাংলাদেশ।

আরও পড়ুন আরজিকর বিতর্কের আবহেই টালা থানার নতুন ওসি হলেন মলয়কুমার দত্ত
গত ২১ সেপ্টেম্বর এক বিবৃতিতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছিল, দুর্গাপুজোর আগে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ পাঠানো হবে। তবে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, ৩ হাজার টন নয়, সাকুল্যে ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানি করা হচ্ছে। বৃহস্পতিবার পেট্রাপোল সীমান্ত থেকে ইলিশ সংগ্রহের পর মাছ ব্যবসায়ীরা অবশ্য জানান, পরিমাণে কিছুটা কম হলেও এবারের ইলিশগুলি সাইজে বেশ বড়। ফলে দাম নিয়ে কৌতূহল তৈরি হয়েছে আমজনতার মধ্যে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, একেকটি ইলিশের ওজন ১ কেজির ওপরে। আবার মরসুমের শেষ ইলিশ হওয়ায় চাহিদাও তুঙ্গে। ফলে দাম বেশ কিছুটা বেশিই হবে। লক্ষ্মীবারে বাজারে জলের রুপোলী শস্য প্রবেশের পর শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গে শিলিগুড়ি, কলকাতার বিভিন্ন বাজার, হাওড়া, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন বাজারে পাইকারি বাজারে পাওয়া যাচ্ছে মরসুমের শেষ বাংলাদেশি ইলিশ। শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি বাজারে কেজি প্রতি ১৪৫০ থেকে ১৬০০ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে ইলিশের দাম। তবে জোগান এবং চাহিদার উপরে এই দাম ওঠাপড়া করতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জানাচ্ছেন হাওড়ার ব্যবসায়ীরা।
#HilsaFish #BangladesiHilsa # Howrahwholesalemarket


More Stories
দিল্লির রাজস্থান বধ
হাতির হামলায় যুবকের মৃত্যু
গোঘাটে তৃণমূল নেতা খু*ন