Home » নিউটাউনে সরকারি আবাসনের নীচে ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ দায়ের

নিউটাউনে সরকারি আবাসনের নীচে ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ দায়ের

সময় কলকাতা ডেস্ক, ৩০ সেপ্টেম্বরঃ গত শুক্রবার নিউটাউনে সরকারি আবাসনের নীচে বিশ্ববিদ্যালয়ের ছাত্র গৌরব দত্তর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটে সল্টলেকের এফএফ ব্লকের সেচ আবাসনে। প্রথম থেকেই এই ঘটনা ঘিরে নানা সন্দেহের দানা বেঁধেছিল। এবার সেই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করল নিহত ছাত্রের বাবা। 

আরও পড়ুন   নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০, জারি উদ্ধারকাজ

সূত্রের খবর, ছেলের বেশ কয়েকজন বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিহত ছাত্রের বাবা। এমনকী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে অভিযোগকারীর তরফে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে ঝামেলা হয় ওই ছাত্রের। মূলত কাদের সঙ্গে এই ঝামেলা, তা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

আরও পড়ুন  Madrid Derby: মাদ্রিদ ডার্বিতে ধুন্ধুমার, শেষ মুহূর্তের গোলে রিয়ালের দুই পয়েন্ট কাড়ল অ্যাটলেতিকো

গত শুক্রবার বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কী ঘটনা ঘটেছিল, ঘটনার দিন সময় ধরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা। ইতিমধ্যেই পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কোনো ঝামেলা হয় গৌরবের। এছাড়াও কোন মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও অস্বস্তির মধ্যে ছিল গৌরব। তবে কীভাবে মৃত্যু তা এখনো পর্যন্ত জানা যায়নি।

#universitystudentdeathinSaltlake #Latestbengalinews  

About Post Author